Home / উদ্যোগ / চিকুনগুনিয়া আক্রান্তদের বিনা মূল্যে চিকিৎসা
chikungunia+dcc+mbd

চিকুনগুনিয়া আক্রান্তদের বিনা মূল্যে চিকিৎসা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৭ জুলাই ২০১৭ । ০২ শ্রাবণ ১৪২৪

চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসি অঞ্চল-১ এর ৭টি ওয়ার্ডে একযোগে ফগিং কার্যক্রম ‘মিশন ধানমন্ডি’ উদ্বোধনকালে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন রোববার এ ঘোষণা দেন।

12+Chikun+1+MBD

তিনি বলেন, চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের সিটি কর্পোরেশনের ৩টি হাসপাতালসহ ২৮টি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হবে। চিকুনগুনিয়া নিয়ে রাজনীতি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান।

12+Chikun+3+MBDদ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে উল্লেখ করে মেয়র বলেন, সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে চিকুনগুনিয়া প্রতিরোধে মাঠে নেমেছে। এটি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

মেয়র জানান, নগরীর প্রতি ওয়ার্ডে ৪০জন করে মশক নিধন কর্মী অঞ্চল-১ এর অলি গলিসহ সমগ্র এলাকায় মশক নিধন কার্যক্রম চালাবে। আগামী ১৮ জুলাই প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।

12+Chikun+2+MBD

অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন স্বপন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.