মাস্টারি বিডি । বাঁধন খান
জাতীয় । ০৮ নভেম্বর ২০১৮ । ২৪ কার্তিক ১৪২৫
দেশের চার গুণী শিল্পীকে ৯০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে ডেকে তাদেরকে অনুদান প্রদান করেন প্রধানমন্ত্রী।চিকিৎসা ও অসহায়ত্ব দূর করতে দেশের এই চার গুণী শিল্পীর পাশে দাঁড়িয়েছে সরকার।

অনুদানপ্রাপ্তরা হলেন- অভিনেতা প্রবীর মিত্র, রেহানা জলি, নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি।

প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র ও অসুস্থ অভিনেত্রী রেহানা জলি পেয়েছেন ২৫ লাখ করে অন্যদিকে অভিনেত্রী নূতন ও শিল্পী কুদ্দুস বয়াতি ২০ লাখ টাকা করে পেয়েছেন।

সবাইকে উক্ত মূল্যের সমমান সঞ্চয়পত্র তুলে দেয়া হয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম