মাস্টারি বিডি ডটকম ।
চাঁদপুর । ০৪ মার্চ ২০১৮ । ২০ ফাল্গুন ১৪২৪
চাঁদপুরের ফরিদগঞ্জে সাত গ্রামে বিদ্যুৎ সংযোগ পেলো ৮১৯ পরিবার। শনিবার দুপুরে সুইচ টিপে সাতটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের এমপি ড. মোহাম্মদ শামসুল হক ভূইয়া। খবর বাসস-এর।
নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়া গ্রামগুলো হলো- কামতা, বদরপুর, বাছপাড়, সাচনমেঘ, সুরঙ্গচাইল, সুবিদপুর ও শালদহ গ্রামে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।
৮১৯ জন গ্রাহকের জন্য ১৩ কিলোমিটার এ লাইন নির্মাণ করতে সরকারের ব্যয় হয়েছে মোট ১ কোটি ৯৬ লাখ টাকা বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির কামতা জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা ও পল্লী বিদ্যুৎ সমিতির কামতা জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রাজু চৌধুরী ও আনোয়ার হোসেন মামুন মুন্সি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম