Home / আন্তর্জাতিক / চলে গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো
fidel-castro

চলে গেলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ নভেম্বর ২০১৬ । ১২ অগ্রহায়ণ ১৪২৩

চলে গেলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট আন্দোলনের বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো । শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে ৯০ বছর বয়সী এই বিপ্লবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। স্থানীয় সময় শুক্রবার রাতে হাভানায় ফিদেল কাস্ত্রো মারা যান।

‘আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো’-ফিদেল ক্যাস্ট্রো

mujibcastrombd

ছোট ভাই রাউল কাস্ত্রো রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেন, স্থানীয় সময় শুক্রবার রাত ১০ টা ২৯ মিনিটে মারা যান ফিদেল কাস্ত্রো। রাউলের হাতে ২০০৮ সালে ক্ষমতা হস্তান্তরের আগে তিন দশকেরও বেশি (১৯৭৬-২০০৮) সময় কিউবা শাসন করেন ফিদেল কাস্ত্রো।

যুক্তরাষ্ট্রের মদদে চলা বাতিস্তার স্বৈরশাসন থেকে কিউবাকে জনগণের হাতে ফেরত দিতে সক্ষম হয়েছিলেন ফিদেল কাস্ত্রো। এ কারণে তিনি দেশটির আপামর জনসাধারণের প্রাণপ্রিয় নেতায় পরিণত হয়েছিলেন। তবে বিরোধীপক্ষ তাদের উপর দমন পীড়নের অভিযোগ করেছেন বরাবরই।

হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন ফিদেল কাস্ত্রো। সমসাময়িক প্রেসিডেন্ট ফালজেন্সিও বাতিস্তা এবং কিউবার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে সেই সময় থেকে সোচ্চার ছিলেন কাস্ত্রো। ওই সময় জাতীয়তাবাদী সমালোচনামূলক নিবন্ধ লিখে বেশি জনপ্রিয় হন তিনি। শুরু হয় তার রাজনৈতিক জীবন।

এরপর কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বাতিস্তার স্বৈরশাসনকে ক্ষমতাচ্যুত করে ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো দেশটির ক্ষমতা গ্রহণ করেন। ১৯৬৫ সালে তিনি কিউবা কমিউনিস্ট পার্টির প্রধান হন এবং কিউবাকে একদলীয় সমাজতান্ত্রিক দেশ হিসেবে রূপ দেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বামপন্থী নেতৃত্বের উত্থান ভালোভাবে নেয়নি। কাস্ত্রোকে বহুবার হত্যার চেষ্টা করা হয়। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ২০০৬ সাল থেকে কাস্ত্রোর জনসমক্ষে আসা কমতে থাকে। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। এরপর জনসমক্ষে খুব কমই দেখা যেত তাকে। গত এপ্রিলে দেশের কমিউনিস্ট পার্টির সমাবেশের শেষ দিনে তার ভাষণটি ছিল বিরল ঘটনা।

গত ১৩ আগস্ট মহাসমারোহে ফিদেল কাস্ত্রোর ৯০তম জন্মদিন উদযাপন করেন কিউবার জনগণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল …

Leave a Reply

Your email address will not be published.