Home / উদ্যোগ / গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা চাকরি পাবেন ইউএস-বাংলার ১০ প্রতিষ্ঠানে
green+univercity+job+mbd-2

গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা চাকরি পাবেন ইউএস-বাংলার ১০ প্রতিষ্ঠানে

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৪ নভেম্বর ২০১৭ । ২০ কার্তিক ১৪২৪

স্নাতকদের কর্মসংস্থানে বৃহৎ ক্ষেত্র তৈরির লক্ষ্যে গ্রিন ইউনিভার্সিটি ও ইউএস-বাংলা গ্রুপের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার গ্রিন বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে সম্পাদিত চুক্তিতে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির ও ইউএস-বাংলা এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন) উইং কমান্ডার (অব.) মোহাম্মদ ফেরদৌস ইমাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইউএস-বাংলা এয়ারলাইনসসহ গ্রুপের ১০টি প্রতিষ্ঠান তথা ইউএস-বাংলা এ্যাসেট, ইউএস-বাংলা লেদার, হাইটেক, মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন, ইউএস-বাংলা ফুড, এ্যাগ্রো, ফ্যাশন, মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ইউএস বাংলা ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ পাবে। শুধু তাই নয়, যেসব গ্রাজুয়েট সাফল্যের সঙ্গে পাস করে ইংরেজি ও তথ্য-প্রযুক্তিতে দক্ষ, তাদের জন্য চাকরি নিশ্চিত থাকবে।

চুক্তি সম্পাদন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, ডিন অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ইউএস-বাংলা এয়ারলাইনসের মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর বিভাগের জিএম মো. কামরুল ইসলাম, অ্যাকাউন্টস এ্যান্ড ফিন্যান্স ডিরেক্টর মো. আশরাফুল আনোয়ার, আইটি ডিরেক্টর ফিজার আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার মো. মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1 8 26 1

গঠিত হলো ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি

শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি …

Leave a Reply

Your email address will not be published.