Home / উদ্যোগ / গোপালগঞ্জে রেল লাইন উদ্বোধন এ মাসেই
Gopalganj+New+Rail+Line+mbd

গোপালগঞ্জে রেল লাইন উদ্বোধন এ মাসেই

মাস্টারি বিডি
গোপালগঞ্জ । ১৬ সেপ্টেম্বর ২০১৮ । ০১ আশ্বিন ১৪২৫

গোপালগঞ্জে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জেলায় ১ হাজার ২৫৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪৪ কিলোমিটার রেল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের পালা। চলতি সেপ্টেম্বর মাসের যে কোন দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেল লাইনের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা গোপালগঞ্জে রেল লাইন হবে, আর রেলে চড়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করা যাবে এ যেন জেলাবাসীর কল্পনারও অতীত ছিল।
নিম্নাঞ্চল হিসাবে খ্যাত গোপালগঞ্জ জেলা সদরে রেল লাইন নির্মাণ হওয়ায় গোপালগঞ্জবাসী খুবই আনন্দিত। তারা এখন স্বল্প খরচে এবং নিরাপদ ভ্রমণ করতে পারবেন, যেতে পারবেন দেশের বিভিন্ন স্থানে। সেই সাথে সুযোগ হবে ব্যবসা বাণিজ্যেরও। গোপালগঞ্জের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করাও সম্ভব হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Gopalganj+New+Rail+Line+mbd-2

দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স ও তমা গ্রুপ বিগত ২০১৫ সালের নভেম্বর মাসে কাজ শুরু করেন। ইতোমধ্যে তারা তাদের নির্মাণ শেষ করেছেন। এখন শুধুমাত্র কোথাও কোন ত্রুটি রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা পর্যন্ত ৪৪ কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ করা হয়েছে।

এ প্রকল্পের জন্য সর্বমোট ১ হাজার ২৫৮ কোটি টাকা খরচ হয়েছে। প্রকল্পের লাইন নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ মূহূর্তে ডেকোরেশনের কাজ। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা পর্যন্ত মোট ৪৪ কিলোমিটার রেল লাইন, মধুমতি নদীর উপর একটি রেল সেতু, ৪৩ টি কালভার্ট এবং ৬টি রেল স্টেশন নির্মাণ কাজ শেষ হয়েছে। এর সাথে স্টেশনে যাওয়ার জন্য বেশ কয়েকটি সংযোগ সড়কও নির্মাণ করা হয়েছে।

রেল লাইনটি এলাকার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে। গোপালগঞ্জে বেশ কয়েকটি গ্রামে প্রচুর পরিমাণে সবজি ও কৃষিপণ্য উৎপন্ন হয় থাকে। পরিবহনের অভাবে স্থানীয় বাজারে কম মূল্যে তাদের বিক্রি করতে হয়। এখন কৃষকরা তাদের উৎপাদিত ফসল শুধু এলাকায় নয় রেলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে কম খরচে পরিবহন করতে পারবেন। সেই সাথে এ জেলার মানুষ নিরাপদে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.