মাস্টারি বিডি ডটকম ।
সিলেট । ০৭ নভেম্বর ২০১৭ । ২৩ কার্তিক ১৪২৪
সিলেট অঞ্চলে ৬দিনের মেলায় প্রায় ২৯ কোটি টাকার কর আদায় হয়েছে। সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাঊদ সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।
‘গিভেন প্লেট, ইউ ক্যান টেক মেনি চকলেট’ এই প্রতিপাদ্যে ১ নভেম্বর থেকে বিভিন্ন মেয়াদে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় এবং বিভাগের পাঁচ উপজেলায় ভ্রাম্যমান মেলা অনুষ্ঠিত হচ্ছে।
১ নভেম্বর থেকে সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সাতদিনব্যাপি আয়কর মেলার আয়োজন করে সিলেট কর অঞ্চল। ৩ থেকে ৫ নভেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এবং সুনামগঞ্জে হাছননগর প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে একযোগে মেলা অনুষ্ঠিত হয়। তবে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ মেলা এখনো চলছে।
২ নভেম্বর হবিগঞ্জের মাধবপুর, ৪ নভেম্বর সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর থেকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইনস মাঠে মেলা চলছে।
সিলেট কর অঞ্চল জানায়, সোমবার বিভাগীয় শহর সিলেট নগরীর মেন্দিবাগস্থ ক্রীড়া কমপ্লেক্সে মেলা থেকে ২ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ১০৬ টাকা কর আদায় হয়েছে। সেবা গ্রহণ করেছেন ৩ হাজার ৬৮২ জন। রিটার্ন দাখিল করেছেন ৮৮১ জন এবং নতুন ই-টিআইএন গ্রহিতার সংখ্যা ১২১ জন। হবিগঞ্জে আদায় হয়েছে ১০ লাখ ২ হাজার ২৬৭ টাকা। সারা বিভাগে আদায় হয়েছে ৩ কোটি ২ লাখ ৩০ হাজার ১৪০ টাকার কর।
এর আগে মেলার পঞ্চম দিনে ৭ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৯৩৯ টাকা কর আদায় হয়। আজ ৭ নভেম্বর পর্যন্ত সিলেট ও হবিগঞ্জে সন্ধ্যা ৫টা পর্যন্ত মেলা চলবে। সিলেটে চল্লিশ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম