
মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ১৪ আগস্ট ২০১৯ | ৩০ শ্রাবণ ১৪২৬
মার্কিন গায়িকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন মডেল জোশ ক্লস। তার অভিযোগ, ‘ডার্ক হর্স’’-এর গায়িকা তাকে হতচকিত করে অন্তর্বাস টেনে নামিয়ে দেন। উদ্দেশ্য ছিল, কেটির বন্ধুমহল ও সমাগত সকলকে আমার পুরুষাঙ্গ দেখানো। এই ঘটনায় তিনি যে গায়িকার উপর ক্ষুব্ধ হয়েছেন, প্রকাশ্যে যৌন নিগ্রহের অভিযোগেই সে ইঙ্গিত মেলে।

জোশ বলেন, ক্ষমতায় থাকা মেয়েরা কতটা জঘন্য হতে পারেন, এটা তার প্রমাণ।
তবে ক্যাথরিন এলিজাবেথ হাডসন ওরফে কেটি কিন্তু মার্কিন মডেলের আনা যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত নীরবই থেকেছেন।

এদিকে এমন অভিযোগে কেটি পেরিকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। কেননা এর আগেও অশ্লীল কাণ্ড বহুবার ঘটিয়েছেন তিনি।

কিন্তু এবার একজন মডেলের সঙ্গে তার এমন আচরণ কিছুতেই যেন মেনে নিতে পারছেন না নেটিজেনরা।

তবে কেটি কখন মুখ খুলবেন এব্যাপারে এবং তিনি তার আত্মপক্ষ সমর্থনে কীইবা বলবেন- সেটাই এখন দেখার অপেক্ষা। সূত্র : মানবজমিন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম