Home / অপরাধ / গরুর যে বুদ্ধি আছে তা অনেক মানুষের নেই : উপদেষ্টা ফরিদা আখতার
31 5 2025 1

গরুর যে বুদ্ধি আছে তা অনেক মানুষের নেই : উপদেষ্টা ফরিদা আখতার

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমাদের দেশে পুরুষের সিগারেট খাওয়াকে স্বাভাবিক করে ফেলা হয়েছে। বড়দের সামনে এটাকে বেয়াদবি ধরা হয়। বর্তমানে ই-সিগারেটটা তো বৈধ করে ফেলা হয়েছে। এমনভাবে উপস্থাপন করে, যেন বাংলাদেশ সরকার তামাক কম্পানির টাকায় চলে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গরুর যে বুদ্ধি আছে, সেটা অনেক মানুষেরই নেই। কারণ গরু-ছাগল তামাক পাতা খায় না। কিন্তু অনেক মানুষ ক্ষতিকর জেনেও খায়।’

তিনি বলেন, ‘এই তামাক কম্পানিগুলো তামাক চাষের জন্য নদীর পাড় বেছে নেয়। এতে মাছের প্রজনন কমছে। গরুপালনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের প্রজনন তো ক্ষতিগ্রস্ত হয়ই।’

শনিবার (৩১ মে) বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আমাদের দেশে পুরুষের সিগারেট খাওয়াকে স্বাভাবিক করে ফেলা হয়েছে। বড়দের সামনে এটাকে বেয়াদবি ধরা হয়। বর্তমানে ই-সিগারেটটা তো বৈধ করে ফেলা হয়েছে। এমনভাবে উপস্থাপন করে, যেন বাংলাদেশ সরকার তামাক কম্পানির টাকায় চলে।
এটা ভুল তথ্য। আমাদের সরকার জনগণের টাকায় চলে।’এ সময় তরুণদের প্রশংসা করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘যেই তরুণরা এত বড় সরকার হটিয়েছে তাদের টার্গেট করে তামাক কম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করবে, এটা হবে না। আমি আশা করি, আমাদের তরুণরা তামাক কম্পানির এই ধ্বংসযজ্ঞ রুখে দেবে।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …