Home / প্রধানমন্ত্রী / গণভবনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
pm+eid+shuvechha+mbd-2

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০২ সেপ্টেম্বর ২০১৭ । ১৮ ভাদ্র ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষ, দলীয় নেতা-কর্মী, বিচারপতি ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। সংবাদ বাসস-এর।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে সর্বস্তরের মানুষ, পেশাজীবী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান ও দলের সিনিয়র নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসী ও বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী সকলের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন।

এছাড়াও তিনি পবিত্র হজব্রত পালনে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশীদেরও শুভেচ্ছা জানান।

এ সময় অতিথিদের সেমাই, কেক, ফল ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 8 2026 222

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ । মাসস রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার …

Leave a Reply

Your email address will not be published.