Home / উদ্যোগ / খ্যাতিমান শিল্পী আবদুর রাজ্জাকের একক শিল্পকর্ম প্রদর্শনী
Abdur+Razzaque+artist+mbd

খ্যাতিমান শিল্পী আবদুর রাজ্জাকের একক শিল্পকর্ম প্রদর্শনী

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ৩০ অক্টোবর ২০১৭ । ১৫ কার্তিক ১৪২৪

বাংলাদেশের প্রথম প্রজন্মের খ্যাতিমান চিত্রশিল্পী, ভাস্কর, ছাপচিত্রকর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাকের ১৫ দিনব্যাপী একক শিল্পকর্ম প্রদর্শনী আগামীকাল মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।

রাজধানীর ধানমন্ডিতে গ্যালারী চিত্রক প্রদর্শনীটির আয়োজক। আগামীকাল (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রদর্শনীর উদ্বোধন করবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও বরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এতে সভাপতিত্ব করবেন।

প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ের ড্রইং, তেলরং, জলরং ও ভাস্কর্য মিলিয়ে ১২০টি শিল্পকর্ম স্থান পাবে। প্রদর্শনী চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.