মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ২ জানুয়ারি ২০২১ | ১৯ পৌষ ১৪২৭
হায়রে আমাদের মা! এ শহর কেড়েছে কতকিছু; তার কিছুই জানে না“

মায়ের গান ‘খোকা’ অবমুক্তির মধ্যদিয়ে শুরু হলো HM Voice ( হেড মাস্টার ভয়েস)-এর নতুন বছর। মা আর খোকাদের নস্টালজিক স্মৃতি নিয়ে লেখা গানটি গেয়েছেন ক্লোজআপ ওয়ানখ্যাত পরান (ইদ্রিস আনোয়ার পরান)। গানটি লিখেছেন এ সময়ে সবচেয়ে শুদ্ধচারি এবং জনপ্রিয় কবি ও গীতিকার শেখ নজরুল।
শহুরে জীবনে খোকা, নানান ঘাত-প্রতিঘাতে যার জীবন অতিবাহিত। মাকে মনে পড়ে খোকার কিন্তু সময়ের নিষ্ঠুর আচরণে মায়ের সঙ্গে সময়মতো দেখা করা হয় না। মা অপেক্ষায় থাকেন-কখন তার খোকা ঘরে ফিরবে। মায়ের মনে কত কথা জমা হয়! গান থেকে তুলে ধরা যাক-
“পুকুরের মাছ, পুকুরেই বাড়ে
জোছনা উঁকি দেয় আনত বাঁশঝাড়ে
পুঁইশাক লতিয়ে লতিয়ে মাচান ছাড়ে
অপেক্ষার গন্ধ বাড়ে ঢেকিভানা চালে
মায়ের চোখ দু’টি জাগে, বাতাবি নেবুর ডালে।
হায়রে আমাদের মা!
এ শহর কেড়েছে কতকিছু;
তার কিছুই জানে না“

এমন প্রাণস্পর্শী কথা দিয়ে সাজানো গানটি সুর করেছেন, প্রখ্যাত সুরকার শোয়েব শিবলী। গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক বিনোদ রায়। অপূর্ব মিক্সিং এবং মাস্টারিং করেছেন, ওয়ান এন্ড ওয়ানলি পুলক বড়ুয়া।
‘খোকা’ গানটির একটি প্রাণকাড়া মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মায়ের চরিত্রে সাবলীল অভিনয় করেছেন, কুমকুম। ছেলের (বড়) চরিত্রে রূপদান করেছেন লিমন এবং ছেলের (ছোট ) চরিত্রে অভিনয় করেছেন ইব্রাহিম। ভিডিওটির ডিওপি এবং এডিটের দায়িত্ব পালন করেন সেজাত খান। পরিচালনা করেছেন- মোঃ এখলাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-মাহবুব আহসান শিমুল।
নতুন বছর শুরুর প্রথম প্রহরে খোকা অবমুক্ত হয়েছে HM Voice ইউটিউব চ্যানেলে।গানটি সুধীজনের প্রশংসাধন্য হচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম