Home / খেলা / শেষ হাসি ফ্রান্সের
fifa+france+win+mbd-13

শেষ হাসি ফ্রান্সের

fifa+france+win+mbd-5

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স – ক্রোয়েশিয়ার স্বপ্ন ভঙ্গ…

মাস্টারি বিডি । রিপন রায়
স্পোর্টস ডেস্ক । ১৫ জুলাই ২০১৮ । ৩১ আষাঢ় ১৪২৫

ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জয় করলো ফ্রান্স। ২০ বছর পর বিশ্ব মঞ্চে আবারো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করলো জিদান-দেশমের সুযোগ্য উত্তরশূরিরা।

fifa+france+win+mbd-15

রাশিয়ার রাজধানী মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে এ জয় পেল ফ্রান্স।

দুই দশকের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ফ্রান্স। রূপকথার মতো উত্থান হওয়া ক্রোয়েশিয়াকে ফাইনালে হারিয়ে দিল দুর্দান্ত ফ্রান্স । আর প্রথমবারের মতো ফাইনালে উঠে রূপকথার চূড়ান্ত সমাপ্তি টানতে পারল না ক্রোয়েটরা। যে কারণে রানার্সআপ হিসেবেই সন্তুষ্ট থাকতে হলো তাদের।
fifa+france+win+mbd-17
ফাইনাল ম্যাচে অবশ্য আলো কম ছড়াননি অসম্ভব আশা জাগানো ক্রোয়েশিয়া। কিন্তু নিজেদের ভুল আর চাপের কাছেই অনেকটা ধরাশায়ী হয়েছে দলটি। মাঠে নেমেই একের পর এক ফরাসিদের প্রান্তে বল নিয়ে এগিয়ে যাচ্ছিল ক্রোয়েশিয়া।
fifa+france+win+mbd
কিন্তু এর মধ্যেই ১৮ মিনিটে দুঃখজনকভাবে প্রথম গোল খেয়ে বসে দলটি। বক্সের বাইরে ডানদিকে অ্যান্টনি গ্রিজম্যানকে ফাউল করা হলে ফ্রিকিক পায় ফ্রান্স। গোলপোস্টের সামনে গ্রিজম্যানের নেয়া ফ্রিকিক ক্রোয়েট ফুটবলার মানজুকিকের মাথায় লেগে চলে যায় নিজেদের গোল বক্সেই।
fifa+france+win+mbd-11

তবে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে এগিয়ে থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ক্রোয়েশিয়া।

২৭ মিনিটের মাথায় ফ্রি-কিক পায় ক্রোয়েশিয়া। ফ্রি-কিক নেন ক্রোয়মিয়ার অধিনায়ক লুবা মডরিচ।

fifa+france+win+mbd-16

মডরিচের ফ্রি-কিক থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে যান পেরেসিচ। বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান পেরেসিচ। ২৮ মিনিটের মাথায় পেরেসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

fifa+france+win+mbd-14

খেলার ৩৭তম মিনিটে কর্নার থেকে ডি-বক্সে আসা বলে লেগেছিল পেরিসিচের হাতের ছোঁয়া। রেফারি মাঠের বাইরে গিয়ে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেন স্পট-কিকের। ঠাণ্ডা মাথায় টুর্নামেন্টে নিজের চতুর্থ গোলটি করেন গ্রিজমান।

fifa+france+win+mbd-9

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার সমতা ফিরতে পারতো। ইভান রাকিতিচের বাড়ানো বল ধরে আন্তে রেবিচের শট দুর্দান্তভাবে ঠেকান উগো লরিস।

৫২তম মিনিটে ম্যাচে প্রথমবারের মতো জ্বলে উঠেন কিলিয়ান এমবাপে। পাল্টা আক্রমণে পল পগবার বাড়ানো বল ধরে দুর্দান্ত গতিতে ভিদাকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে শট নিয়েছিলেন পিএসজির এই ফরোয়ার্ড। পা দিয়ে ঠেকান সুবাসিচ।

fifa+france+win+mbd-8

দ্বিতীয়ার্ধেও অনেকটা খেলার ধারার বিপরীতে গোল পেয়ে যায় ফরাসিরা। বাঁ দিক থেকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে এমবাপের ক্রস ধরে গ্রিজমান বল পাঠান পেছনে থাকা পল পগবাকে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডারের ডান পায়ের প্রথম শট ফেরে রক্ষণে। ফিরতি বলে বাঁ পায়ের শট যায় জালে।

fifa+france+win+mbd-12

ছয় মিনিট পর এমবাপের দুর্দান্ত গোলে ব্যবধান আরও বাড়ান। বাঁ দিক থেকে লুকা এরনঁদেজের পাসে প্রায় ২২ গজ দূর থেকে নিচু শটে করেন টুর্নামেন্টে তার চতুর্থ গোল।

পেলের পর প্রথম টিনএজার হিসেবে ফাইনালে গোল পেলেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

fifa+france+win+mbd-2

এরপরই গোলরক্ষক উগো লরিসের মারাত্মক ভুল। ব্যাকপাসে বল পেয়ে অযথা এগিয়ে আসা মানজুকিচকে কাটাতে চেয়েছিলেন। পারেননি, মানজুকিচের বুটের টোকায় বল চলে যায় জালে। আশা জাগে ক্রোয়াট শিবিরে।

Fifa+2018+mbd-7

গোল্ডেন বুট জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন এবং গোল্ডেন বল জিতেছেন ফ্রান্সের অ্যান্তনি গ্রিজম্যান।

এ নিয়ে দু’বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। সর্বশেষ ১৯৯৮ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ২০০৬ সালে ফাইনালে উঠলেও ইতালির কাছে হেরে গিয়েছিল দলটি।

fifa+france+win+mbd-4

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.