Home / উদ্যোগ / কোটালীপাড়ায় নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের যাত্রা শুরু
nirmal+sen+school+and+college+mbd-2

কোটালীপাড়ায় নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের যাত্রা শুরু

মাস্টারি বিডি ডটকম ।
গোপালগঞ্জ । ০৯ জানুয়ারি ২০১৮ । ২৬ পৌষ ১৪২৪

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল সেনের নামে কোটালীপাড়ায় নির্মল সেন স্কুল এন্ড মহিলা কলেজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার দিঘিরপাড়া গ্রামে নির্মল সেনের নিজ বাড়িতে সোমবার ফিতা কেটে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এ শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। খবর বাসস-এর।

নির্মল সেনের শেষ ইচ্ছা পূরণের লক্ষ্যে কলেজটি যাত্রা শুরু করলো তার ৫ম মৃত্যু বার্ষিকীতে।

মৃত্যু বার্ষিকীতে নির্মল সেন স্মৃতি সংসদ এক স্মরণ সভার আয়োজন করে।
নির্মল সেনের ভাতিজা সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক, কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, সমাজ সেবক আবুল বাশার হাওলাদার, সাংবাদিক খান চমন-ই-এলাহি, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.