Home / ফটো গ্যালারি / কেরানীগঞ্জের পাঞ্জাবির পাইকারি বাজার জমজমাট
eid+mbd

কেরানীগঞ্জের পাঞ্জাবির পাইকারি বাজার জমজমাট

eid+mbd-5

মাস্টারি বিডি ।
কেরানীগঞ্জ । ১১ জুন ২০১৮ । ২৮ জ্যৈষ্ঠ ১৪২৪

ঈদে ছেলেদের পোশাকের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে পাঞ্জাবি। খুচরা বাজারে পাঞ্জাবি বিক্রির পাশাপাশি কেরাণীগঞ্জের পাঞ্জাবির পাইকারি বাজারে এখনও পাইকারদের বেশ ভিড় দেখা গেছে।

কেরানীগঞ্জ পাঞ্জাবি পাইকারি বাজারের দোকান মালিকরা জানান, শবেবরাতের পর থেকেই পাইকারি বাজারে বেশ বিক্রি হচ্ছে।

তাদের মতে সারাদেশের পাইকার ও খুচরা বিক্রেতাদের পদভারে মুখরিত হয়ে উঠেছে কেরাণীগঞ্জের বেশ কয়েকটি পাঞ্জাবির পাইকারি বাজার ।

বিক্রেতারা জানিয়েছেন, দেশের মোট পাঞ্জাবির চাহিদার ৬০ থেকে ৭০ শতাংশই সরবরাহ করে থাকে কেরাণীগঞ্জের বিভিন্ন মার্কেট থেকে।

eid+mbd-8

এখানকার পাঞ্জাবি বিক্রেতাদের মতে রাজধানীসহ সারা দেশের অভিজাত বিপনিবিতান থেকে ফুটপাতের মার্কেট দখল করে নিয়েছে কেরানীগঞ্জের পূর্ব আগানগর ও কালীগঞ্জের বাহারী পাঞ্জাবি। দামে কম ও কাপড়ের গুনগতমান থাকায় ক্রেতারা লুফে নিচ্ছেন এ অঞ্চলের তৈরি পাঞ্জাবি। ক্রেতাদের চাহিদা মেটাতে গিয়ে নির্ঘুমরাত কাটাচ্ছেন দর্জিরা। যদিও বছর জুড়েই চলে পাঞ্জাবি তৈরির কাজ তবে ঈদ এলেই কারিগরদের হতে হয় গলদঘর্ম। কমকরে হলেও এবারের ঈদ বাজারে ৭ কোটি পাঞ্জাবি সরবরাহ করা হবে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকরা।

eid+mbd-6

কালিগঞ্জ, আগানগর ও শুভাঢ্যার বিভিন্ন কারখানায় ঘুরে দেখা গেছে পাঞ্জাবি তৈরির ধুম । রাত জেগে চলছে চোষা, রাজশাহি সিল্ক, বটিক, বাংলালিংক, তসর কাপড়সহ বাহারী ঢংয়ের ফ্যাশনেবল পাঞ্জাবি তৈরির কাজ। ১শ’ টাকা থেকে শুরু করে কালিগঞ্জের মার্কেটে মিলছে ২-৩ হাজার টাকা মূল্যের ফ্যাশনেবল পাঞ্জাবি।

জানা যায়, একদশক আগে দেশের পাঞ্জাবির বাজার ভারত ও পাকিস্তানের দখল থাকলেও এখন আর সেই অবস্থায় নেই। ভারত ও পাকিস্তানের চেয়ে এখন দেশেই উন্নতমানের পাঞ্জাবি তৈরি হওয়ায় ও দাম ক্রেতাদের নাগালে থাকায় দিনের পর দিন বাড়ছে এ এলাকার তৈরি পাঞ্জাবির চাহিদা।

eid+mbd-4

তবে সারাদেশে এখানকার পাঞ্জাবির ব্যাপক চাহিদা থাকা সত্বেও পুরোপুরিভাবে সেই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। চাহিদার অর্ধেক মেটানো সম্ভব হয়। যার কারণে এখনও পাইকারদের পদচারণায় মুখরিত রয়েছে তৈরি পোশাকের বাজার। ১শ’ টাকা থেকে শুরু করে কালিগঞ্জের মার্কেটে মিলছে ২-৩ হাজার টাকা মূল্যের যে ফ্যাশনেবল পাঞ্জাবি পাওয়া যাচ্ছে তাই পাইকাররা খুচরা ক্রেতাদের নিকট বিক্রি করছে দিগুনদামে।

এখানকার পাঞ্জাবি সম্পর্কে একজন ডিজাইনার জানান, সেলাইয়ের বিভিন্ন নকশার মাধ্যমে মুসলিম কালেকশনের পাঞ্জাবিতে রয়েছে বিশেষত্ব ও নতুনত্ব। লাল, কফি, বেগুনি, কমলা, জলপাই সবুজের পাশাপাশি হালকা আকাশি, সাদা, অফ হোয়াইট, পিংক, ধুসর ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে। এবছর পাঞ্জাবিতে উজ্জ্বল রঙের প্রাধান্য রয়েছে। সঙ্গে রয়েছে ইষ্টার্ন এবং ওয়েষ্টার্ন কার্ট ডিজাইনের সংমিশ্রন।

একজন পাইকারি বিক্রেতা জানান, ৬৫০ টাকা থেকে ২০০০ টাকা মূল্যের পাঞ্জাবি রয়েছে তাদের শোরুমে। যা রাজধানীর বিভিন্ন শপিংমলে অনেক বেশি দামে বিক্রি হয়ে থাকে। রং আর ডিজাইনের দিকে খেয়াল রেখে তারা একটু ভিন্ন ষ্টাইলের পাঞ্জাবী বাজারজাত করে থাকে। তারা বর্তমান সময়ের সাথে রুচিশীলতাকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করে থাকে। এ মৌসুমে তাদের বিক্রির টার্গেট প্রায় ২ কোটি টাকা।

eid+mbd-3

ব্যবসায়ীদের দেয়া তথ্যমতে, ছোটদের জন্য তৈরি পোশাক ১শ’থেকে ১৫০ টাকা দরের পাঞ্জাবি রাজধানী ও দেশের বিভিন্ন অভিজাত বিপনিবিতানে বিক্রি হচ্ছে ৩ থেকে সাড়ে ৩শ’ টাকায়। বড়দের জন্য তৈরি পোশাক এখানকার বাজারে ৫শ’থেকে ১ হাজার টাকায় পাওয়া গেলেও খুচরা বাজারে সেগুলো পাওয়া যায় দিগুন মূল্যে।

জানা যায়, এবছর ফুলহাতা কম্বাইন্ড, আদি ষ্টাইপ, সুতি পাট্টা, জামদানি, বার্মিজ, গ্রামীণ চেক, সুতি কম্পিউটার, দেশী হাতের কাজ, স্ক্রাব এমব্রডারি পাঞ্জাবি তৈরি করেছেন ব্যবসায়ীরা। এগুলোর চাহিদাও অনেক। শবে বরাতের পর থেকেই বাড়ছে পাইকারী ক্রেতাদের সমাগম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নিরীহ ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন সে জন্য নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.