Home / জীবনশৈলী / কুসুম গরম পানির যাদুকরী ব্যাপার…
water+hot+mbd-3

কুসুম গরম পানির যাদুকরী ব্যাপার…

মাস্টারি বিডি
বিনোদন ডেস্ক । ০৭ নভেম্বর ২০১৮ । ২৩ কার্তিক ১৪২৫

হালকা কুসুম গরম পানির বহু উপকারিতা। আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। তবে ঠান্ডা পানি পান করার চাইতে হালকা কুসুম গরম পানি পান করার উপকারিতা অনেক বেশি। গরম পানির এমন কিছু উপকারিতা নিয়ে আজকের আয়োজন।

water+hot+mbd-5এক. ওজন কমবে : গরম পানি শরীরের বিপাক ক্রিয়া খুব ভালভাবে সম্পন্ন করে। যার ফলে বাড়তি মেদ কমবে।

দুই. গলা ও নাসারন্ধ্রের মধ্যে সমন্বয় সাধন করবে : ঠাণ্ডা লাগা, কফ জমে যাওয়া এবং গলা ব্যথায় গরম পানি খুব কার্যকর ভূমিকা রাখে।

তিন. শরীরের বর্জ্য বের করে দেয় : গরম পানি (warm water) পান করলে শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে। ফলে ঘাম ঝরবে। এতে শরীর সুস্থ থাকবে।

চার. অকালে বয়সের ছাপ দূর করবে : শরীরের বর্জ্য বের হতে না পারলে ত্বকের কোষ নষ্ট হয়। ফলে অকালে বয়সের ছাপ পড়ে। গরম পানি এই নষ্ট কোষগুলোকে ঠিক করে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়। ফলে ত্বক কোমল হয় এবং বয়সের ছাপ দূর হয়।

পাঁচ. ব্রণ ও ফুস্কুড়ি দূর করে : গরম পানি বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দিয়ে ত্বক পরিষ্কার রাখে। এতে ব্রণ ও ফুস্কুড়ি হওয়ার আশঙ্কা কমে।

water+hot+mbd-2

ছয়. চুলের স্বাস্থ্য এবং জীবনীশক্তি : গরম পানি চুলের গোড়ায় থাকা স্নায়ু কার্যকর করে চুল শক্ত করে। ফলে চুল নরম ও উজ্জ্বল থাকে।

সাত. চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে : চুলের গোড়ার স্নায়ু সক্রিয় থাকায় চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। গরম পানি প্রতিদিনকার কার্যক্রম চালু রেখে চুল লম্বা হতে সাহায্য করে।

আট. মাসিকের সমস্যা দূর করে : গরম পানি মেয়েদের মাসিকের সমস্যা দূর করতে ভূমিকা রাখে। এটা পেটের পেশীকে শান্ত ও কোমল করে। যার ফলে মাসিকের সমস্যা দূর হয়।

water+hot+mbd-4

নয়. রক্ত চলাচল স্বাভাবিক রেখে নার্ভতন্ত্র সক্রিয় রাখে : গরম পানি পানের আরেকটি উপকারিতা হল এটা রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ফলে পেশী ও স্নায়ু সক্রিয় থাকে।

দশ. হজম ভাল হয় : খাদ্য গ্রহণের পর ঠাণ্ডা পানি পান করলে খাদ্যের সাথে থাকা চর্বিগুলো জমিয়ে ফেলে। এতে পাকস্থলীর গাত্রে চর্বির স্তর জমতে থাকে। যা শেষ পর্যন্ত ক্যান্সারে রূপান্তরিত হয়।
-ওমর আলী

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.