Home / উৎসব ও সংস্কৃতি / কায়রো মাতিয়ে এলেন বাংলাদেশের শিল্পীরা
bd+kairo+calture+mbd

কায়রো মাতিয়ে এলেন বাংলাদেশের শিল্পীরা

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
সংস্কৃতি প্রতিবেদন | ঢাকা | ০২ জুন ২০১৯ | ১৯ জ্যৈষ্ঠ ১৪২৬

মিশরের কায়োরোতে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল অত্যন্ত সুন্দর পরিবেশনা উপহার দিয়েছেন।
কায়োরোর অপেরা হাউজে বাংলাদেশ দলটি লোকসংগীত, আধুনিক গান, হাছন রাজা ও লালন সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করেছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহায়তায় উৎসবে দলটিতে কর্মকর্তাসহ মোট ১৪ জন শিল্পী ও যন্ত্রশিল্পী অংশ নেন।

বাংলাদেশ এবং মিশরের মধ্যেকার সাংস্কৃতিক চুক্তির আওয়তায় এই উৎসবে বাংলাদেশের সাংস্কৃতিক দলটি ২৭ মে কায়রো অপেরা হাউজে এক ঘন্টার পরিবেশনায় অংশ নেন। এতে কায়রোতে অবস্থানরত বাংলাদেশীসহ বিভিন্ন দেশের বহু মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।
উৎসবে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব ছানিয়া আক্তার। উৎসেব অংশ নেয়া শিল্পীরা হচ্ছেন শিল্পী সুজিত মোস্তফা, টুনটুন বাউল, মেহরিন ও নাসরিন আখতার। দলে সহযোগেী শিল্পীরা ছিলেন বিনোদ চরায়, আতিকুর রহমান ও শুভ্র রহমান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.