Home / উদ্যোগ / করতোয়া ব্রিজের সৌন্দর্য রক্ষায় উদ্যমী ৮ বন্ধু
8+friends+work+Panchagarh+mbd

করতোয়া ব্রিজের সৌন্দর্য রক্ষায় উদ্যমী ৮ বন্ধু

মাস্টারি বিডি । বাঁধন খান
প্রতিবেদন । ০৩ এপ্রিল ২০১৯ । ২০ চৈত্র ১৪২৫

সৌন্দর্যবোধ এবং সচেতনতাকে গুরুত্ব দিয়ে করতোয়া নদীপারের ৮ তরুণ ৮ বন্ধু
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ করতোয়া নদীর উপর করতোয়া ব্রিজকে পরিষ্কার ও সুন্দর রাখতে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। তারা সবাই ২০১৫-১৮ সালের এসএসসি ব্যাচের ছাত্র। এদের সবার বাড়ি দেবীগঞ্জে।

এদের মধ্যে পিয়ান, সম্পদ, মুন্না, জয়, তারেক, রনি, পরাগ ও অনিক এ ৮ উদ্যমী বন্ধু লক্ষ্য করেছে, ব্রিজের উপর দিয়ে প্রতিদিন ১০০/১৫০ ট্রাকে করে বালু দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়। এতে বালুর কিছু অংশ ব্রিজের উপর পড়ে ব্রিজটির সৌন্দর্য ব্যাহত হওয়ার পাশাপাশি মোটর সাইকেল আরোহীদের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার মধ্যে নান্দনিক এ ব্রিজটির সৌন্দর্য় রক্ষায় নিজ উদ্যোগে এগিয়ে এসেছে ছাত্ররা।

সৌন্দর্য মানুষের মনকে আর্কষণ করে এবং ব্রিজের উপরের বালু ব্রিজের ক্ষতি সাধন করতে পারে এ অনুভূতি তাদেরকে পরিছন্ন কাজে অনুপ্রেরণা জুগিয়েছে।
মঙ্গলবার তারা ৮ বন্ধু যখন ব্রিজ পরিষ্কারের কাজ শুরু করে, তখন পথচারি এবং স্থানীয় অনেকেই তাদেরকে স্বাগত জানিয়ে উৎসাহিত করে।
অভিজ্ঞজনদের ধারণা, তরুণদের এ মহৎ উদ্যোগ অন্যদেরকে অনুপ্রাণিত করবে এবং করতোয়া সেতুর সৌন্দর্য বর্ধনের পাশাপাশি দুর্ঘটনা রোধে অনেকখানি ভূমিকা রাখবে। ছাত্ররা বিশেষ করে তরুণরা এভাবে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.