Home / উদ্যোগ / কবি সিকদার আমিনুল হকের রচনাবলি বাংলা একাডেমি থেকে প্রকাশের উদ্যোগ
Sikdar+Aminul+Haqu+poet+mbd

কবি সিকদার আমিনুল হকের রচনাবলি বাংলা একাডেমি থেকে প্রকাশের উদ্যোগ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৭ ডিসেম্বর ২০১৭ । ২৩ অগ্রহায়ণ ১৪২৪

বাংলা একাডেমির মহাপরিচালক ও লোক গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান বলেছেন, ষাট দশকের শক্তিমান কবি সিকদার আমিনুল হকের রচনাবলী বাংলা একাডেমি থেকে প্রকাশের উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, যতই দিন যাচ্ছে নতুন প্রজন্মের পাঠক, এমনকি বর্তমান সময়ের নতুন লেখকরা এই কবির কবিতা পাঠে আগ্রহী হয়ে উঠছেন। কবিতায় সিদকার আমিনুল হক নিজম্ব একটা অবস্থান তৈরি করেছেন। তার কবিতা আমাদের কাব্যসাহিত্যের জগতে বিশেষ অবস্থান নিয়ে আছে।

তিনি কবি সিকদার আমিনুল হক স্মরণে বুধবার সন্ধ্যায় এলিফ্যান্ট রোডের দিপনপুর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। কবি সিকদার আমিনুল হকের ৭৫তম জন্মদিন উপলক্ষে সাহিত্য সংগঠন ‘তিন বাংলার ব্যবস্থাপনায়’ কবি সিকদার আমিনুল হক জন্মদিন উদযাপন পরিষদ এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক কবি ও গীতিকার জাহিদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি সালেম সুলেরী।

আলোচনায় অংশ নেন কবি ফারুক মাহমুদ, কবি হালিম আজাদ, কবি আসাদ মান্নান, কবি আসলাম সানী, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি গোলাম কিবরিয়া পিনু, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক-সংস্কৃতি ব্যক্তিত্ব কামরুল আহসান খান, কবি ফরিদা মজিদ প্রমুখ।

এতে কবির কবিতা থেকে আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী ফাহমিদা আজাদ, সীমা ইসলাম, রোকন জহুর, মনসুর আজিজ, শাফাত শফিক, সাকিরা পারভিন, রফিক আনন্দ।

কবি জাহিদুল হক বলেন, কবির মৃত্যু নেই। কবি সিকদার আমিনুল হক মরে গেছেন এটা আমি বিশ্বাস করি না। শারীরিকভাবে তিনি আমাদের সাথে নেই। তার কবিতার মধ্যদিয়েই তিনি আমাদের মাঝে বেঁচে আছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.