Home / জাতীয় / কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, ৫০ স্থাপনা ক্ষতিগ্রস্ত
25 26 77

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, ৫০ স্থাপনা ক্ষতিগ্রস্ত

ঢাকা, বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ মাসস

কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় একটি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কর্মীসহ ৯ জন আহত হয়েছেন।

শহরের কলাতলী বাস টার্মিনাল বাইপাস সড়কে কক্সবাজার ফিলিং স্টেশন নামের একটি গ্যাস পাম্পে এ ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে প্রথমে পাম্পের গ্যাস লিকেজ হওয়ার পর দমকল বাহিনীর লোকজন গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।দ্বিতীয় দফায় রাত ৯টার দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাস পাম্পের আগুন এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টা পর্যন্ত জ্বলছে।
দমকল বাহিনীর ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।বিস্ফোরণের আগুনে পাম্পের আশেপাশের প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।বিস্ফোরণের পর বাস টার্মিনাল থেকে শহরের বাইপাস সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
বিকল্প সড়কে যানবাহন চলাচল করছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

23 26 26

ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা, সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ মাসস ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি ঢাকার উত্তর ও দক্ষিণসহ …