Home / ছবি-সংবাদ / ঐতিহাসিক মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
742053_173

ঐতিহাসিক মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
১৭ এপ্রিল ২০২৪ | ৪ঠা বৈশাখ ১৪৩১

আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস।

এ দিনের সম্মানে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি থাকবে।

সূত্র : যুগান্তর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …