মাস্টারি বিডি
মিডিয়া ডেস্ক । ২৬ জুলাই ২০১৮ । ১১ শ্রাবণ ১৪২৫
দেশের বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে থাকা কিছু মানুষের দুরন্ত সাহস, উদ্যম, উদ্যোগ ও সফলতার গল্প শুনবে শ্রোতারা। তাদের সামনে তুলে ধরা হবে এমন একেকজন সফল, উদ্যমী মানুষকে- যাদের অক্লান্ত প্রচেষ্টা বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে অগ্রগতিতে অবদান রাখছে, বিশ্ব মানচিত্রে এনে দিচ্ছে পরিচিতি ও গৌরব। এ ধরনের সার্থক মানুষদের গল্প শোনা যাবে রেডিও স্টেশন ৯৬.৪ স্পাইস এফএমের ‘রাইজিং বাংলাদেশ’ অনুষ্ঠানে।

মেহেদী শামীমের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
জামিল আশরাফ খান-এর গ্রন্থনা ও প্রযোজনায় ‘রাইজিং বাংলাদেশ’র ৪র্থ পর্বে অতিথি হবেন প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার।

অত্যন্ত উদ্যমী পর্বত আরোহী নিশাত মজুমদার। সম্প্রতি হিমালয়ের আইল্যান্ড পিক পর্বত জয় করেছেন তিনি। তিনি কথা বলবেন তার সাম্প্রতিক কর্মকাণ্ড, পর্বত আরোহণ ও বাংলাদেশী নারীদের সামাজিক বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে।
‘রাইজিং বাংলাদেশ’র এবারের বিষয়: ‘পর্বত আরোহণ: শৃংখল ভেঙে নারী এগিয়েছে কতদূর?’ পর্বটি প্রচার হবে ২৭ জুলাই ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম