Home / জাতীয় / এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব
najibur+rahman+chief+secretary+of+pm+mbd

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ৩১ ডিসেম্বর ২০১৭ । ১৭ পৌষ ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কামাল আবদুল নাসের চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন নজিবুর রহমান। চুক্তিতে থাকা কামাল আবদুল নাসের চৌধুরীর মেয়াদ আজ (৩১ ডিসেম্বর) শেষ হচ্ছে। খবর বাসস-এর।

এছাড়া তিন মন্ত্রণালয়ে নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

ভারপ্রাপ্ত তথ্যসচিব করা হয়েছে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ্দিন আহমেদকে। ভারপ্রাপ্ত খাদ্যসচিব করা হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শাহাবুদ্দিন আহমেদকে এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মোহসীনকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

অন্যদিকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.