Home / অর্থনীতি / এডিবি’র ১৬৭ মিলিয়ন ডলার ঋণ গ্যাস উৎপাদন বাড়াতে
gasmbd

এডিবি’র ১৬৭ মিলিয়ন ডলার ঋণ গ্যাস উৎপাদন বাড়াতে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২২ নভেম্বর ২০১৬ । ০৮ অগ্রহায়ণ ১৪২৩

এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকার উত্তরে একটি প্রধান গ্যাস ফিল্ডের উৎপাদন ক্ষমতা ও গ্যাস সরবরাহ অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো ও দারিদ্র্য হ্রাসে বাংলাদেশকে ১৬৭ মিলিয়ন ডলার ঋণ দেবে।

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ও (এআইআইবি) তাদের বোর্ডের অনুমোদন সাপেক্ষসহ অর্থায়ন সংস্থা হিসেবে এ প্রকল্পে ৬০ মিলিয়ন ডলার দেবে। এডিবি ও এআইআইবি’র যৌথ অর্থায়নে এটি দ্বিতীয় প্রকল্প। এডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

এডিবি’র দক্ষিণ এশীয় বিষয়ক অর্থনৈতিক বিশেষজ্ঞ (জ্বালানি) হোনেই ঝাং জানান, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রাকৃতিক গ্যাস সরবরাহের মাধ্যমে জ্বালানির চাহিদা পূরণ হচ্ছে না। এতে তেল ও ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর নির্ভরশীলতা বাড়ছে। এক্ষেত্রে উল্লেখিত প্রকল্পের বাস্তবায়নে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে- যা অতিরিক্ত জ্বালানির চাহিদা মেটাতে সহায়ক।

প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের জ্বালানির প্রধান উৎস- যা মোট জ্বালানির প্রায় ৭৫ শতাংশ। এর অর্ধেকেরও বেশি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। কিন্তু এ ক্ষেত্রে চাহিদার চেয়ে সরবরাহের ব্যাপক ঘাটতি রয়েছে। সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.