Home / আন্তর্জাতিক / এটি আমার জন্য একটি জীবন পরিবর্তনকারী সফর : প্রিয়াঙ্কা চোপড়া
priyanka+chopra+actress+dhaka+mbd-4

এটি আমার জন্য একটি জীবন পরিবর্তনকারী সফর : প্রিয়াঙ্কা চোপড়া

priyanka+chopra+actress+dhaka+mbd-3

মাস্টারি বিডি ।
ঢাকা । ২৫ মে ২০১৮ । ১১ জ্যৈষ্ঠ ১৪২৪

রোহিঙ্গা সংকট নিরসনে বিশেষ করে স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হাজার হাজার রোহিঙ্গা শিশুকে রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানালেন বলিউড তারকা ও ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে নজর দেয়া ও পদক্ষেপ নেয়া প্রয়োজন।

বাংলাদেশে ৪ দিনের সফর শেষে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদেরকে মনোযোগ দিতে হবে। গোটা বিশ্বকে এ ব্যাপারে নজর দিতে এবং পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা শিশুদের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।’

priyanka+chopra+actress+dhaka+mbd-5

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রতি এদেশের সরকারের ব্যাপক সমর্থন ও সহায়তা দেখে আমি অভিভূত।

কক্সবাজারে রোহিঙ্গা শিশুদের সঙ্গে আলাপচারিতার কথা বর্ণনা করে তিনি বলেন, এটি আমার জন্য একটি জীবন পরিবর্তনকারী সফর।

প্রিয়াঙ্কা বলেন, ৭ লাখ শরণার্থীর মধ্যে প্রায় ৬০ শতাংশ শিশু। তারা খুব দুঃসহ পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে। তাদের স্থায়ী আশ্রয়, বিশুদ্ধ ও নিরাপদ পানি, খাদ্য এবং মৌলিক শিক্ষার ব্যবস্থা নেই।

priyanka+chopra+actress+dhaka+mbd-2

রোহিঙ্গা শিশুদের আরো সহায়তা দেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা ও জ্ঞানার্জনের সুযোগ-সুবিধার অভাবে রোহিঙ্গা শিশুরা দ্রুত একটি হারিয়ে যাওয়া প্রজন্মে পরিণত হবে।

প্রিয়াঙ্কা চোপড়া ২১ মে ঢাকা পৌঁছেন এবং এর পরপরই কক্সবাজার চলে যান। ৩ দিন এ বলিউড তারকা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.