Home / ফটো গ্যালারি / ‘উপহার’ বন্ধ হচ্ছে!
upahar+hall+closs+mbd

‘উপহার’ বন্ধ হচ্ছে!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৭ অক্টোবর ২০১৮ । ২২ আশ্বিন ১৪২৫

‘কয়েক বছর ধরে সিনেমা ব্যবসার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। দিনের পর দিন এভাবে লোকসানের বোঝা টানার তো কোনো মানে হয় না। আট-দশ বছর ধরেই এই অবস্থা। এদিকে আমাদের মালিকও চাইছেন না আর সিনেমা ব্যবসা চালাতে। তাই বাধ্য হয়ে প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।’

কথাগুলো বললেন রাজশাহীর উপহার সিনেমা হলের হিসাবরক্ষক আবদুল মান্নান।

চলতি মাসের ১২ তারিখ থেকে রাজশাহীর নিউমার্কেট এলাকার এই প্রেক্ষাগৃহে আর কোনো সিনেমা প্রদর্শিত হবে না। এখানে দ্বিতীয় সপ্তাহের মতো চলছে শাকিব খান অভিনীত ‘নাকাব’ সিনেমাটি। অর্থাৎ এই ‘নাকাব’ ছবিটিই এ প্রেক্ষাগৃহের ইতিহাসে সর্বশেষ।

upahar+hall+closs+mbd-2

সাড়ে ২৪ কাঠা আয়তনের এই জায়গায় একসঙ্গে ১ হাজার ৫ জন দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।

প্রেক্ষাগৃহ উপহার ১৯৮৫ সালের ১৪ এপ্রিল প্রথম চালু হয়। এটির স্বত্বাধিকারী সাজিদ হোসেন চৌধুরী। তার আগে এই প্রেক্ষাগৃহ অন্য নামে ছিল বলে জানান প্রেক্ষাগৃহটির ব্যবস্থাপক তপন কুমার দাশ।

জানা গেছে, বর্তমানে এই জায়গায় বহুতল ভবন বানানোর পরিকল্পনা করেছেন সাজিদ হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে রাজশাহী মহানগরীর উৎসব, স্মৃতি, বর্ণালীসহ বেশ কটি প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে এসব জায়গায় গড়ে উঠেছে বহুতল ভবন।

উপহার প্রেক্ষাগৃহে ১৯ জন কর্মকর্তা-কর্মচারী। প্রেক্ষাগৃহ বন্ধ হলেও তাঁরা কেউই চাকরি হারাচ্ছেন না বলে জানালেন তপন কুমার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.