Home / জাতীয় / উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে ব্ল্যাক টি
26 7 1

উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে ব্ল্যাক টি

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫ মাসস

আজকাল ত্রিশের আগেই অনেকেই ভুগছেন উচ্চ রক্তচাপ, খারাপ কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকিতে। এর নেপথ্যে রয়েছে অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভাব। তবে শুরু থেকেই ওষুধ নয়, বরং দৈনন্দিন ডায়েটে কিছু বদল আনলে সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গবেষণা বলছে, প্রতিদিন এক কাপ ব্ল্যাক টি খাওয়ার অভ্যাস হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে।

ব্ল্যাক টি কেন এত উপকারী?
ব্ল্যাক টি-তে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফ্ল্যাভোনয়েড। যা রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্য রক্ষা করে। গবেষণা অনুযায়ী, নিয়মিত ১২ সপ্তাহ ব্ল্যাক টি পান করলে ট্রাইগ্লিসারাইড ৩৬% এবং রক্তে শর্করা ১৮% পর্যন্ত কমে যেতে পারে।

ব্ল্যাক টি-র আরো স্বাস্থ্যগুণ

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে : উচ্চ রক্তচাপে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ব্ল্যাক টি অত্যন্ত উপকারী।

এটি সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে।

ওজন কমাতে সাহায্য করে : ব্ল্যাক টি বিপাকক্রিয়া বাড়িয়ে শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়া ত্বরান্বিত করে। ফলে ওজন কমলে হৃদরোগের ঝুঁকিও কমে।

পাচনতন্ত্র সুস্থ রাখে : ব্ল্যাক টি অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়া গঠনে বাধা দেয়।

এতে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : নিয়মিত এই চা পান করলে শরীরের প্রতিরোধ শক্তি উন্নত হয় এবং হজমের সমস্যাও কমে।

মন ভালো রাখতে সহায়ক : ব্ল্যাক টি মেজাজ ভালো রাখে এবং মানসিক চাপও কমায়।

কিভাবে খাবেন ব্ল্যাক টি?
চা-তে চিনি যোগ না করাই ভালো, কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ও ইনসুলিন কার্যকারিতা বাড়ায়। প্রতিদিনের এক কাপ চিনি ছাড়া ব্ল্যাক টি হতে পারে আপনার হার্টের নিরাপত্তার প্রাকৃতিক ঢাল।

ওষুধে নয় বরং জীবনধারায় ছোট ছোট পরিবর্তনেই লুকিয়ে রয়েছে দীর্ঘমেয়াদি সুস্থতার চাবিকাঠি।

সৌজন্যে : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …