Home / বিনোদন / নাটক / ঈদের পরেই বিয়ের পিঁড়িতে বাপ্পা-তানিয়া
bappa+tania+bride+mbd

ঈদের পরেই বিয়ের পিঁড়িতে বাপ্পা-তানিয়া

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২৩ মে ২০১৮ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৪

কিছুদিন যাবৎ প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেটিই সত্যি হলো। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। বিয়ে করতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন। গত ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বাগদান অনুষ্ঠিত হয়। ২০ মে বাগদানের আংটিবদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তানিয়া। এরপরই বিষয়টি সবার নজরে আসে। সেই ছবির নিচে অভিনয় ও সংগীতজগতের অনেকেই অভিনন্দন জানান তাঁকে।

মঙ্গলবার বেলা ৩ টার দিকে এক যৌথ খুদে বার্তায় বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন জানালেন- ‘বন্ধুরা, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের (বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন) বাগদান হয়েছে। গত ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে এই বাগদান অনুষ্ঠিত হয়। কয়েক দিন ধরে অসুস্থতার কারণে খবরটি জানানো হয়নি। জীবনের এই শুভক্ষণে আমাদের পাশে দুই পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

bappa+tania+bride+mbd-2

এই বিষয়ে জানতে বাপ্পা মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অসুস্থতার কারণে খবরটি সবাইকে জানানো হয়নি। গত ১৬ মে বাগদান অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বাগদান হলেও বিয়ের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। দুই পরিবারের লোকজন বসে বিয়ের তারিখ চূড়ান্ত করবেন। ঈদের পরে বিয়ের পিঁড়িতে বসবেন বাপ্পা-তানিয়া।

তবে দুই তারকারই এটি দ্বিতীয় বিয়ে।
২০১০ সালের ৩০ মার্চ চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী তানিয়া হোসাইন। এক বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়।

অন্যদিকে অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনীকে ভালোবেসে বিয়ে করেন বাপ্পা মজুমদার। ২০০৮ সালের ২১ মার্চ বাপ্পা-চাঁদনী বিয়ে করেন। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ার কারণে নয় বছর পর সম্প্রতি সংসারজীবনের ইতি টানেন তাঁরা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 1

একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

নিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ । মাসস বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল …

Leave a Reply

Your email address will not be published.