Home / অপরাধ / ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা : নারী ও শিশুসহ ৩০জন নিহত
yamen+dies+30+mbd

ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান হামলা : নারী ও শিশুসহ ৩০জন নিহত

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ০৮ নভেম্বর ২০১৭ । ২৪ কার্তিক ১৪২৪

সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ইয়েমেনের উত্তরাঞ্চলে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির হাজ্জাহ প্রদেশের হিরান এলাকায় এ হামলা চালানো হয়। এ খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, মঙ্গলবার রাত থেকে হিরান এলাকায় কমপক্ষে ১৬টি বিমান হামলা চালানো হয়। ভোর ৫ টা পর্যন্ত এ হামলা চলে। ওই এলাকায় হুতি বিদ্রোহীদের সমর্থক শেখ হামদি ও তার পরিবারকে হত্যা করতেই ওই হামলা চালানো হয়।

আল-মাসিরাহ নামের হুতি নিয়ন্ত্রিত একটি টেলিভিশন চ্যানেল তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে হামলা-পরবর্তী কয়েকটি ছবি প্রকাশ করে। সেখানে বোমায় ধ্বংস হওয়া গাড়ি ও নিহত শিশুদের পড়ে থাকতে দেখা যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.