মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ২৪ জুন ২০২৩ | ১০ আষাঢ় ১৪৩০
‘অবন্তি সিঁথি’র নতুন গান-’ইতি তোমার মেয়ে’
বাবা দিবসে HM Voice এ প্রকাশিত হয়েছে প্রিয়শিল্পী ‘অবন্তি সিঁথি’র নতুন গান-’ইতি তোমার মেয়ে’। গানটি লিখেছেন, শুদ্ধচারি ছন্দময় গানের কথার মিস্ত্রি জনপ্রিয় কবি শেখ নজরুল।

মন ছোঁয়া কথায় প্রাণস্পর্শী সুর যোগ করেছেন, বোদ্ধা সুরশ্রষ্ঠা শোয়েব শিবলি, গানের ভিডিও চিত্রে বাবার ভূমিকায় অভিনয় করেছেন, শোয়েব শিবলি নিজেই।

মেয়ের ভূমিকায় রূপদান করেছেন, জনপ্রিয় মডেল সাদিয়া। গানচিত্রের বিশেষ ভূমিকায় যুক্ত হয়েছেন, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাটি এবং তাঁর বাবা আজম।

সাবিক তত্ত্বাবধানে ছিলেন মাহাবুব আহসান শিমুল। গানটির ভেতরে কান্না আছে, দৃশ্যে আছে বিধুরতা। মন ছুঁয়েযাওয়া সবকিছু।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম