Home / ফটো গ্যালারি / ইউজিসি’র তত্ত্বাবধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ugc+sau+admission+exam+mbd-2

ইউজিসি’র তত্ত্বাবধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৫ এপ্রিল ২০১৮ । ০২ বৈশাখ ১৪২৪

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের তত্ত্বাবধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আজ রোববার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সার্কভুক্ত দেশসমূহের ৮টি দেশের সমন্বয়ে গঠিত সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ২০১০ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে আসছে- যার ক্যাম্পাস ভারতের নয়াদিল্লীতে অবস্থিত।

অর্থনীতি, সমাজবিজ্ঞান, বায়োটেকনোলজি, ফলিত গণিত, কম্পিউটার সাইন্স, আন্তর্জাতিক সম্পর্ক এবং লিগ্যাল স্টাডিজ বিষয়ে অধ্যয়নের জন্য বাংলাদেশের ২০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

সার্কভুক্ত অন্যান্য সদস্য দেশসমূহেও একই তারিখ ও সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ভর্তি পরীক্ষাটি পরিচালনা করে। এসময় ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, সচিব, ড. মো. খালেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির পর পিএইচডি প্রোগ্রামের জন্য মাসিক পঁচিশ হাজার রুপি এবং মাস্টার্স-এর জন্য পনের হাজার রুপি স্কলারশিপ পাবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 7 2026 777

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে …

Leave a Reply

Your email address will not be published.