Home / অর্থনীতি / ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো ৪র্থ বোয়িং
us+bangla+biman+mbd-f

ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো ৪র্থ বোয়িং

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ সেপ্টেম্বর ২০১৭ । ০৯ আশ্বিন ১৪২৪

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে ৪র্থ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট শনিবার দুপুর ১২ টা ১২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। সংবাদ বাসস-এর।

চীনের জিনান শহর থেকে ইউএস-বাংলার ক্যাপ্টেন ইলিয়াস মালিক ও ক্যাপ্টেন রুহুল কাদির নতুন সংযোজিত ফ্লাইটটি পরিচালনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করান। অবতরণের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিইও ইমরান আসিফ ক্যাপ্টেনদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটিতে ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসনসহ মোট ১৬৪টি আসন ব্যবস্থা রয়েছে।

us+bangla+biman+mbd-2

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিজিএম (মার্কেটিং এন্ড পিআর ) মো. কামরুল ইসলাম বাসসকে বলেন, আগামী ১ অক্টোবর থেকে তাদের এই চতুর্থ বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটি ঢাকা-দোহা রুটে চলাচল করবে। খুব শীঘ্রই জেদ্দা, দাম্মাম, রিয়াদ, হংকং, দিল্লী, চেন্নাই, গুয়াংজুসহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

এর আগে ২০১৪ সালের ১৭ জুলাই দু’টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০সহ বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে মোট সাতটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.