
মাস্টারি বিডি । শারমিন সোমা
ফিচার । ঢাকা । ০৭ এপ্রিল ২০১৯ । ২৪ চৈত্র ১৪২৫
বাংলাদেশের পাখি জ্ঞানকোষ পাখিটির নাম বলছে সিঁদুরে সহেলী। ইংরেজিতে পাখিটিকে বলা হয় স্কারলেট মিনিভেট। সাহিত্যিক বনফুল পাখিটির নাম রাখেন আলতাপরী।

আলতাপরী এদেশের স্থায়ী বাসিন্দা। আমাদের চিরসবুজ বন লাউয়াছড়া, সাতছড়ি, রেমা-কালেঙ্গা, সুন্দরবন প্রভৃতি এলাকায় সারা বছরই পাওয়া যায়। এদের পুরুষ ও নারীর রং ভিন্ন হয়। পুরুষটি হয় লাল টকটকে সিঁদুরে রঙের এবং স্ত্রী পাখির রং হলদে। এরা দল বেঁধে গাছের ডাল ও পাতায় থাকা কীটপতঙ্গ শিকার করে। স্বভাবে দুরন্ত। শিকারের সময় চিঁ চিঁ শব্দ করে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম