মাস্টারি বিডি । বাঁধন খান
বিনোদন ডেস্ক । ১২ নভেম্বর ২০১৮ । ২৮ কার্তিক ১৪২৫
হায় দহন! আর কত দিন ‘দহন’? বছরের আলোচিত সিনেমা ‘দহন’ একের পর এক মুক্তির তারিখ পিছিয়ে যাচ্ছে। সিয়াম-পূজা জুটির অভিনীত ছবিটি প্রথমে ঈদ-উল-আজহায় মুক্তির ঘোষণা দেয়া হয়। কিন্তু প্রচুর গ্রাফিক্সের কাজ বাকি থাকা ও আন্তর্জাতিক মানের এডিটিং-এর লক্ষ্যে মুক্তির তারিখ পেছানো হয়।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরবর্তীতে গেল ৫ অক্টোবর মুক্তির কথা বলা হয়। শেষ পর্যন্ত ওই তারিখেও ছবিটি মুক্তি পায়নি। সবশেষ ১৬ নভেম্বর মুক্তির তারিখ থাকলেও এদিনও মুক্তি পাচ্ছে না। ‘দহন’ মুক্তি পাবে চলতি মাসের ৩০ তারিখ।
বার বার মুক্তির তারিখ পেছানোর ফলে দর্শকমহলে প্রশ্ন দেখা দিয়েছে, আদৌ কি ৩০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে ছবিটি? আপাতত আরও কিছুদিন ছবিটি মুক্তির অপেক্ষায় থাকতে হবে সিয়াম-পূজার ভক্তদের।
রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটি নির্মিত হয়েছে ‘সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট’র গল্প নিয়ে। এখানে সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন গার্মেন্টসকর্মীর চরিত্রে দেখা যাবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম