Home / খেলা / আর্জেন্টিনার সাথে পয়েন্ট ভাগাভাগি করলো আইসল্যান্ড
Argentina-Island+mbd-5

আর্জেন্টিনার সাথে পয়েন্ট ভাগাভাগি করলো আইসল্যান্ড

Argentina-Island+mbd-3

মাস্টারি বিডি ।
স্পোর্টস ডেস্ক । ১৬ জুন ২০১৮ । ০২ আষাঢ় ১৪২৫

১-১ সমতা থাকার অবস্থায় ৬৪ মিনিটে পেনাল্টি মিস করায় আর্জেন্টিনাকে এগিয়ে দিতে পারেননি দলের সেরা তারকা ও বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ফলে বিশ্বকাপে ফুটবলে নিজেদের অভিষেক ম্যাচে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়ে আইসল্যান্ড।

Argentina-Island+mbd-4

রাশিয়ার মস্কোতে ‘ডি’ গ্রুপে আইসল্যান্ডের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়ে খেলতে নামে আর্জেন্টিনা। কারণ বিশ্বকাপে প্রথমবারের মত খেলার সুযোগ আইসল্যান্ডের। সেক্ষেত্রে এ ম্যাচে মেসি-ডি মারিয়াদের এগিয়ে থাকাই স্বাভাবিক। তাই প্রতিপক্ষের শক্তির কথা চিন্তা করেই ৪-৪-১-১ ফরম্যাটে খেলার পরিকল্পনা আটে আইসল্যান্ড। অপরদিকে, আর্জেন্টিনার ফরম্যাট ছিলো ৪-২-৩-১।

আক্রমণাত্মক খেলার পরিকল্পনায় ১৯ মিনিটে সার্জিও এগুয়েরো গোল এনে দেন আর্জেন্টিনাকে। আনন্দে ভেসে উঠে নীল-সাদা জার্সিধারীরা।

Argentina-Island+mbd-2

আর্জেন্টিনার আনন্দে ৪ মিনিট পরই পানি ঢেলে দেয় আইসল্যান্ড। ২৩ মিনিটে ম্যাচে সমতা আনে আইসল্যান্ড। বিশ্বকাপ আসরে দলের অভিষেক ম্যাচেই আইসল্যান্ডের হয়ে প্রথম গোলটি করলেন আলফ্রেড ফিনবোগাসন। ১-১ সমতা আসার পর বল দখলের নিয়ন্ত্রণ বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। তাতে কোন উপকার হয়নি মেসির দলের। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দু’দল।

গোলের ব্যবধান বাড়াতে দ্বিতীয়ার্ধে পরিকল্পনায় পরিবর্তন করে আর্জেন্টিনা। তবে নিজেদের পরিকল্পনায় অটুট থেকে আর্জেন্টিনার আক্রমণগুলো নসাৎ করে দেয় আইসল্যান্ড।

Argentina-Island+mbd

তবে ৬৪ মিনিটে এগিয়ে যাবার সবচেয়ে বড় সুযোগ পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দলের সেরা তারকা লিওনেল মেসি। এই হতাশায় আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। গোলের জন্য আইসল্যান্ডের ডিফেন্ডারদের ব্যতিব্যস্ত করে তুলে মেসি-ডি মারিয়া-আগুয়েরো। কিন্তু আর্জেন্টিনার ডজনখানেক আক্রমণ রুখে দিয়ে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র’তে শেষ করে আইসল্যান্ড।

অভিষেকেই আইসল্যান্ড’র এই চমক ফুটবল প্রেমি অনেককেই বেশ আনন্দ দিয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.