Home / উৎসব ও সংস্কৃতি / আমার ভাষার চলচ্চিত্র উৎসব
aamar+vashar+chalachitra+mbd-f

আমার ভাষার চলচ্চিত্র উৎসব

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ ফেব্রুয়ারি ২০১৭ । ২৯ মাঘ ১৪২৩

দেশীয় সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক বাংলা চলচ্চিত্রকে সাধারণ দর্শকের সাথে পরিচয় করিয়ে দিতে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’ উৎসব চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ শুক্রবার থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর মিলনায়তনে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।

aamar+vashar+chalachitra+janaaronna+mbd

এই চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রথম দিন শুক্রবার প্রদর্শিত হয় সত্যজিৎ রায় পরিচালিত ‘জনঅরণ্য’ মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’, আজিজুর রহমান পরিচালিত ‘ছুটির ঘণ্টা’ এবং কৌশিক গাংগুলি পরিচালিত ‘সিনেমাওয়ালা’।

আজ শনিবার, উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয় ঋত্বিক ঘটক-এর ‘সুবর্ণরেখা’ (সকাল ১০ টায়), ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘খেলা’ (দুপুর ১ টায়), মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ (বিকাল ৪ টায়) এবং তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ (সন্ধ্যা সাড়ে ৬ টায়)।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 26 11

নিশো-পুতুল সেরা

ঢাকা, শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ মাসস ঘোষণা করা  হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published.