Home / প্রচ্ছদ / আবুল মোমেন ও ফাহিম হোসেন চৌধুরী রবীন্দ্র পদক পেলেন
Rabindrapodok-mbd-3

আবুল মোমেন ও ফাহিম হোসেন চৌধুরী রবীন্দ্র পদক পেলেন

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৯ মে ২০১৮ । ২৬ বৈশাখ ১৪২৪

রবীন্দ্রসাহিত্যে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ আবুল মোমেন ও রবীন্দ্রসঙ্গীতে অবদানের জন্যে শিল্পী ফাহিম হোসেন চৌধুরীর হাতে রবীন্দ্র পুরস্কার-২০১৮ তুলে দিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।

সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

লিখে, চর্চা করে রবীন্দ্রনাথকে ধারণ করে নিয়ত পথ চলছেন গবেষক আবুল মোমেন। ভাবুক ও বিদগ্ধজন তিনি। অন্যদিকে দীর্ঘদিন যাবৎ কণ্ঠে রবীন্দ্রনাথের গান ধারণ করে অবদান রেখেছেন শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। এই দুই গুণীকে একসঙ্গে প্রদান করা হলো বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পদক। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হয়।

Rabindrapodok-mbd

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি সোমবার বিকেলে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার-২০১৮ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে রবীন্দ্রসাহিত্যে গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণীকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিল্পীর হাতে ফুল, সনদ, সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও মহাপরিচালক শামসুজ্জামান খান।

একক বক্তৃতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘বাংলা ছোটগল্পের প্রাণ-প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর হাতে ঘটে বাংলা ছোটগল্পের উজ্জ্বল মুক্তি। বর্তমান বাংলাদেশের প্রান্তিক অঞ্চলসমূহে অবস্থান গল্পকার রবীন্দ্রনাথকে নতুন মানব-ভুবনের সন্ধান দিয়েছে। গল্পগুচ্ছ-এর নানা গল্পে উপনিবেশিত বাংলার পরিচয় ধরা আছে। উপনিবেশের অধিবাসী হয়েও উত্তর-ঔপনিবেশিক চেতনায় বাংলার মানুষের আত্মিক ও জাগতিক মুক্তির কথা ছোটগল্পের অবয়বে জোরালোভাবে ব্যক্ত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।’

আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। রবীন্দ্রনাথের ছোটগল্পে উপনিবেশিত বাংলা শীর্ষক বক্তব্য দেন বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

আলোচনা ও পদক প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী গোলাম সারোয়ার। সংগীত পরিবেশন করেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান এবং কমলিকা চক্রবর্তী।

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.