Home / প্রচ্ছদ / আবারো প্লেব্যাকে মমতাজ
momtaz+sing+debi+mbd-3

আবারো প্লেব্যাকে মমতাজ

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৪ মে ২০১৮ । ৩১ বৈশাখ ১৪২৪

ফোক সম্রাজ্ঞী মমতাজ আবারও প্লেব্যাক করলেন। সম্প্রতি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

‘দোয়েল পাখি কন্যারে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। ‘লোকাল বাস’ গানের বিপুল জনপ্রিয়তার পর আবারো মমতাজ-প্রীতম জুটিকে একসঙ্গে পাওয়া যাবে ‘দেবী’ চলচ্চিত্রে। মমতাজ ও প্রীতম সরকারি অনুদান ও জয়া আহসানের প্রযোজনায় ‘দেবী’ নির্মিত হচ্ছে।

ছবিটিতে মমতাজের কণ্ঠ দেওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন, গল্পের একটি দৃশ্যের প্রয়োজনে আমার এবং অনমের মনে হয়েছে মমতাজ আপার গান থাকলে দৃশ্যটি সোনায় সোহাগা হয়। সে ভাবনা থেকেই গানটি ধারণ করা হয়।

momtaz+sing+debi+mbd-4

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। ২০১৫-১৬ সালের সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের ‘সি তে সিনেমা’র প্রযোজনায় ‘দেবী’ নির্মিত হয়েছে।

এতে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। -সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.