Home / প্রচ্ছদ / অ্যাপ তৈরি করে স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ আলোচনায়
apamdadmbd

অ্যাপ তৈরি করে স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ আলোচনায়

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৯ অক্টোবর ২০১৬ । ০৪ কার্তিক ১৪২৩

মানুষ স্বীয় চিন্তাশক্তি ও তার উদ্ভাবনী ক্ষমতা দিয়ে আশ্চর্য সব জিনিস তৈরি করে থাকেন। তা দেখে শুনে অন্য সাধারণ মানুষেরা অবাক হয়। তাক লেগে যায়। মানুষ তো আসলে জন্মগতভাবেই সৃষ্টিশীল। তবে এই শক্তিকে যে যত বেশি কাজে লাগাতে পারেন তিনি তত বেশি সার্থক। অতি সম্প্রতি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক তরুণ অালোচনায় এসেছেন। নাম তার এমদাদুর রহমান। বাড়ি সিলেটে।

এমদাদ বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে একটি বিশেষ অ্যাপ তৈরি করেছেন। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের লোগো সম্বলিত বিশেষ এ অ্যাপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়সহ দলের শীর্ষসাস্থানীয় নেতাদের ফেসবুকের প্রোফাইল পিকচারেও শোভা পাচ্ছে এদাদের তৈরি বিশেষ অ্যাপটি। প্রতি মুহূর্তেই এমদাদের তৈরি এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।

বিশেষ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফেসবুকের প্রোফাইল পিকচারে ব্যবহৃত হচ্ছে সবচেয়ে বেশি এটি।

প্রসঙ্গত, ১৭ অক্টোবর (সোমবার) রাতে ফেসবুক প্রোফাইলে ব্যবহারের জন্য বিশেষ এই অ্যাপটি তৈরি করেন এমদাদুর রহমান। এমদাদ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.