Home / আন্তর্জাতিক / অধিকাংশ নারীই অবিবাহিত যে শহরে!
unmerid+woman+mbd

অধিকাংশ নারীই অবিবাহিত যে শহরে!

ফুটবলের শহর খ্যাত ব্রাজিলের পাহাড়ি অঞ্চলে অবস্থিত ‘নোভা ডো করডেরিও’ নামের শহরে অধিকাংশ মেয়েরা বিয়ে করেননি। তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে।

মাস্টারি বিডি | শাহানা তৃণা
চিত্র-বিচিত্র | ঢাকা | ১৬ মে ২০১৯ | ০২ জ্যৈষ্ঠ ১৪
আমাদের আবাসভূমি এই পৃথিবীতে অনেক বিস্ময় রয়েছে। সে জলে স্থলে অন্তরিক্ষে- সবখানেই।

পৃথিবীতে এমন একটি শহর রয়েছে যেখানকার সুন্দরী নারীদের বেশিরভাগেরই বিয়ে হচ্ছে না। ফুটবলের শহর খ্যাত ব্রাজিলের পাহাড়ি অঞ্চলে অবস্থিত ‘নোভা ডো করডেরিও’ নামের শহরে অধিকাংশ মেয়েরা বিয়ে করেননি। তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে।

unmerid+woman+mbd-4

তবে শত বছরের পুরনো এই শহরে ৬০০ জন নারীর মধ্যে ৩০০ জনই প্রেম করে বিয়ে করেছেন এবং শহরের নিয়ম ভঙ্গ করেছেন।

এরইমধ্যে এই শহরের মেয়েরা বিয়ের জন্য পাত্র খুঁজছেন- এমন খবর প্রকাশ্যে আসার পরই বিশ্বজুড়ে পুরুষরা আগ্রহ দেখাতে শুরু করেন। তখনই পুরো ব্যাপারটি প্রকাশ্যে আসে।

unmerid+woman+mbd-3

আসলে এই শহরে কিছু নিয়ম রয়েছে, যা মেনে চলতে হবে পুরুষদের। আর সেই নিয়মগুলো অপছন্দ পুরুষদের। বিয়ের পর স্বামীকে স্ত্রীর সঙ্গে সেখানেই থাকতে হবে এবং বাসন মাজা, বাথরুম পরিষ্কার করা এবং রান্নায় সাহায্য করতে হবে স্ত্রীকে।

unmerid+woman+mbd-5

তবে আশার কথা হচ্ছে, এই শহরে যে সব নারী বসবাস করেন তারা পুরুষবিদ্বেষী নন। কিন্তু তারা নারী–পুরুষ সমান অধিকারে বিশ্বাসী। আর যেসব নারী এখনও বিয়ে করেননি তারাই এই নিয়ম তৈরি করেছেন।

আরেকটি ব্যাপার, এখানে অর্থনৈতিক সিদ্ধান্তটিও নেন মহিলারাই। এই শহরের নারীরা স্বাধীনচেতা এবং নিজেদের টাকায় তৈরি করেছেন বাড়িও। তাই পুরুষদের কাছে এ ধরনের নিয়ম গ্রহণযোগ্যতা পায় না। সেজন্য ‘নোভা ডো করডেরিও’ শহরের বিবাহযোগ্য মেয়েরা এখনো অবিবাহিত।

unmerid+woman+mbd-2

ওই নারীরা এই শহরকে ভালোবাসেন। কাজেই তারা এ শহর ছেড়ে যেতে রাজি না।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8

প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী  হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকাল …

Leave a Reply

Your email address will not be published.