Home / ফটো গ্যালারি / অগণন ভক্তকে কাঁদিয়ে শ্রীদেবীর মহাপ্রয়াণ
shreedevi+no+more+mbd-4

অগণন ভক্তকে কাঁদিয়ে শ্রীদেবীর মহাপ্রয়াণ

মাস্টারি বিডি ডটকম ।
নয়াদিল্লী । ২৫ ফেব্রুয়ারি ২০১৮ । ১৩ ফাল্গুন ১৪২৪

বলিউড সুপারস্টার শ্রীদেবী কাপুর মারা গেছেন। হিন্দী সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে তিনি পরিচিত।
রোববার বার্তা সংস্থা পিটিআই একথা জানায়।

দুবাইয়ে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
৫৪ বছর বয়সী এই তারকা শনিবার রাতে আমিরাতে তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এ সময় হঠাৎ অসুস্থ্ হয়ে পড়েন তিনি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

তার এই মৃত্যুর সংবাদে বলিউড পাড়ায় শোকের ছায়া নেমে আসে।
অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া টুইট বার্তায় লিখেছেন, ‘আমি শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। শ্রীদেবীর সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ সংবাদ বাসস-এর।

shreedevi+no+more+mbd-27

মৃত্যুর সময় তার স্বামী বনি কাপুর আর ছোট মেয়ে খুশী তার সঙ্গে ছিলেন।

বলিউডের হাতেগোনা যে কয়েকজন অভিনেত্রী নায়ক সহকর্মীর সহায়তা ছাড়াই ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিতে পারতেন, শ্রীদেবী ছিলেন তাদের একজন। চাঁদনী, মিস্টার ইন্ডিয়া, মাওয়ালী ও তোফাসহ তিনি বেশ কয়েকটি সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

চার বছর বয়স থেকে অভিনয় শুরু করেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়াম, কান্নাডা আর হিন্দি ভাষার চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিষেক হয় শ্রীদেবীর। চিত্তাকর্ষক চোখ, রুপালি পর্দায় উপস্থিতি আর অভিনয় দক্ষতা তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। ২০১৩ সালে তাকে পদ্মশ্রী সম্মাননা প্রদান করে ভারত সরকার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.