Home / ফটো গ্যালারি / সালমান শাহকে গুরু মানেন সিয়াম
siam+salman+mbd-২

সালমান শাহকে গুরু মানেন সিয়াম

মাস্টারি বিডি ।
ঢাকা । ১৭ মে ২০১৮ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৪

সালমান শাহ নব্বইয়ের দশকের নন্দিত অভিনেতা। ভক্তদের হৃদয়ে এখনো তিনি উজ্জ্বল।
এ কথা বলার অপেক্ষা রাখে না- বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ। অকালপ্রয়াত সালমানের চলে যাওয়ার ২১ বছর পেরিয়ে গেলেও তার জন্য ভক্তদের ভালোবাসা কিন্তু এতটুকু কমেনি।

siam+salman+mbd

এবার সালমান ভক্ত হয়ে ‘পোড়ামন টু’ ছবিতে হাজির হতে যাচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ। পর্দায় সালমান শাহকে নিয়ে নেচে-গেয়ে দর্শক মাতালেন চলচ্চিত্রের নবাগত এই নায়ক। সিয়ামের অভিনীত প্রথম ছবি ‘পোড়ামন টু’-এ রয়েছে সালমান শাহকে নিয়ে একটি গান। শিরোনাম ‘নাম্বার ওয়ান হিরো’। গানটিতে সালমানের মতো পোশাক পরে হাজির হয়েছেন তরুণ এই অভিনেতা। সালমান শাহকে গুরু বলেও সম্মান জানিয়েছেন সিয়াম।

রায়হান রাফি পরিচালিত ছবিটির এই গান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার গায়ক আকাশ ও কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। ঈদে ‘পোড়ামন টু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 1

এলজিইডি, শ্রীপুর, গাজীপুর কর্তৃক বাস্তবায়নাধীন একটি দৃষ্টিনন্দন ইউনিব্লক পেভমেন্ট সড়ক

মঙ্গলবার,৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ । মাসস গ্রামীণ সড়কে টেকসই নির্মাণের নান্দনিক ছোঁয়া গ্রামীণ …

Leave a Reply

Your email address will not be published.