Home / ফটো গ্যালারি / সনি প্রেক্ষাগৃহে ভক্তদের সঙ্গে ছবি দেখবেন মাহি
mahi+new+mbd-14

সনি প্রেক্ষাগৃহে ভক্তদের সঙ্গে ছবি দেখবেন মাহি

mahi+new+mbd-9

মাস্টারি বিডি ।  শান্তা ইসলাম
বিনোদন । ২৫ আগস্ট ২০১৮ । ১০ ভাদ্র ১৪২৫

চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত দুটি ছবি এবারের ঈদে বড়পর্দায় মুক্তি পেয়েছে। ছবি দুটি হচ্ছে ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ এবং মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’।

mahi+new+mbd-8

এ দুটি ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে কলকাতার নায়ক বনি সেনগুপ্ত এবং সাইমন সাদিক। ঈদটা বাইরে কাটালেও গতকাল ঢাকায় ফিরেছেন এই চিত্রনায়িকা।

mahi+new+mbd-7

ফেসবুক লাইভে এসে তিনি জানান, আজ রাজধানীর সনি প্রেক্ষাগৃহে ‘মনে রেখো’ ছবিটি তিনি দেখতে যাবেন।

তার বাসা থেকে সনি কাছে হওয়াতে তিনি এই প্রেক্ষাগৃহে ছবিটি দেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

mahi+new+mbd-18

হার্টবিট প্রোডাকশনের এ ছবিটি ঢাকাসহ সারা দেশে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর গতকাল পর্যন্ত বেশ ভালোভাবেই দর্শকরা ছবিটি গ্রহণ করছেন। এদিকে মাহি আরো জানান, ‘মনে রেখো’ ছবির পর তার অভিনীত ‘জান্নাত’ ছবিটিও তিনি প্রেক্ষাগৃহে দেখতে যাবেন। এ ছবিতে তার বিপরীতে সাইমন সাদিক অভিনয় করেছেন।

mahi+new+mbd-5

অনেকদিন পর এবারের ঈদ আনন্দে ছবি নিয়ে তার প্রিয় ভক্তদের জন্য হাজির হয়েছেন। সেটাও আবার একটা না দুটি ছবি মুক্তি পেয়েছে মাহি’র।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.