Home / জাতীয় / শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না : তারেক রহমান
26 25

শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না : তারেক রহমান

ঢাকা, মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যে দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে, গুম-খুনের শিকার হয়েছে, গায়েবি মামলায় কর্মীদের জেলে যেতে হয়েছে সেই দাবি পূরণ করতে হবে। শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারেন সেই নিশ্চয়তা দিতে হবে।’মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠ কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।তিনি আরো বলেন, ‘আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের বিভিন্ন বিষয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
কিন্তু আমরা চাই, এই সরকার সফল হোক। কারণ বাংলাদেশের মানুষ মনে করে, সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন, যে কারণে বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিয়েছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য স্থিতিশীলতা খুব জরুরি।’তারেক রহমান বলেন, ‘ভোটের অধিকার যত নিশ্চিত হবে, বিএনপির ভিত্তি তত মজবুত হবে।
 বিএনপি একটি গণতান্ত্রিক দল। এ জন্য বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। কিন্তু আমাদের এই দাবিকে অনেকেই অনেকভাবে উপস্থাপনের চেষ্টা করছে। ইদানীং লক্ষ্য করছি, কেউ কেউ বলছেন, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বুঝে না।
আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যেহেতু গণতন্ত্রের বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, সেহেতু আমরা নির্বাচন চাইবো-ই। কিন্তু এই নির্বাচন বিলম্বিত হলে কারা কী সুবিধা পাবে, তাও ভেবে দেখার বিষয়।’কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …