Home / আন্তর্জাতিক / রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ দিতে কানাডার বিশেষ দূত নিয়োগ
canada+ambasidor+for+rohingya+issue+mbd-2

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ দিতে কানাডার বিশেষ দূত নিয়োগ

মাস্টারি বিডি ডটকম ।
আন্তর্জাতিক । ২৪ অক্টোবর ২০১৭ । ০৯ কার্তিক ১৪২৪

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ দিতে নেতৃত্ব দেয়ার জন্য দেশটিতে বিশেষ দূত নিয়োগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর এএফপি’র।

ট্রুডো মিয়ানমার থেকে বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে যে দুই কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার মানবিক সহায়তা দিয়েছে তা বাড়িয়ে দ্বিগুণ করবেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন।

canada+ambasidor+for+rohingya+issue+mbd

ট্রুডো বলেন, তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে বিশেষ করে রোহিঙ্গা মুসলিম জনগণের উপর সে দেশের সেনাবাহিনী যে নৃশংসতা চালিয়েছে তাসহ জরুরি মানবিক ও নিরাপত্তা সংকট নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ‘রোহিঙ্গাদের ওপর যে সীমাহীন আক্রমণ’ চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার আহবান জানান।

তিনি বলেন, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনের সহিংসতায় গত আগস্ট থেকে এ পর্যন্ত সংখ্যালঘু প্রায় নয় লাখ মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এর আগে, গত মাসে ট্রুডো সহিংসতা বন্ধ করতে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র প্রতি আহবান জানিয়েছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.