Home / ছবি-সংবাদ / রানী সরকারের চিরবিদায়
rani-sahrkar_BG20180707104409

রানী সরকারের চিরবিদায়

মাস্টারি বিডি ।। শেখ নজরুল
চলচ্চিত্র ।।  ৭ জুলাই ২০১৮ । ২৩ আষাঢ় ১৪২৫

download

চিরবিদায় নিলেন বিশিষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার। আমার জেলা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামে তাঁর জন্ম। তাঁর প্রকৃত নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। তাঁর পিতার নাম সোলেমান মোল্লা এবং মাতার নাম আছিয়া খাতুন। তিনি সাতক্ষীরার সোনাতলা গ্রামের ইউপি স্কুল থেকে প্রাথমিক পাঠক্রম শেষ করেন। এরপর তিনি খুলনা করোনেশন গার্লস স্কুল থেকে মেট্রিক পাস করেন।

০৭ জুলাই ২০১৮, শনিবার ভোর  ৪ টায় রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এফিডিসিতে নামাজে জানাজা শেষে রানী সরকারকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

69300-rani-de-amar

১৯৫৮ সালে রানী সরকারের অভিনয়জীবন শুরু হয় । শুরুতেই ‘বঙ্গের বর্গী’মঞ্চনাটকে অভিনয় করেন। ওই বছরই এ জে কারদার পরিচালিত ‘দূর হ্যায় সুখ কা গাঁও চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। এরপর ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করেন। সেই ছায়াছবির পর থেকে তাঁর নতুন নাম হয় রানী সরকার। ‘চান্দা’চলচ্চিত্রের সাফল্যের পর উর্দু ছবি ‘তালাশ’ ও বাংলা ছায়াছবি ‘নতুন সুর’-এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। এই ছবি দুটি বেশ জনপ্রিয় হয়। গত শতকের ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে তিনি বেশি অভিনয় করেন।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর আর্থিক দুরাবস্থা বিবেচনা করে ২০ লাখ টাকা অর্থ সহায়তা দেন। একই বছর বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় তাঁকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.