মাস্টারি বিডি
ঢাকা । ১৪ জুলাই ২০১৮ । ৩০ আষাঢ় ১৪২৫
২০১৯ সালের ২৯ জুলাই ৬০-তম জন্মদিনে প্রকাশিত হতে চলেছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর আত্মজীবনী। বইটির নাম ‘নেভার হ্যাড দ্য চান্স টু টেল বিফোর’।
‘এই বইয়ের মাধ্যমে পাঠকরা সঞ্জয় দত্ত’র মনের কথা জানতে পারবেন। অবশেষে আমরা তার তরুণ বয়স, আট ও নয়ের দশকে বলিউডে ক্যারিয়ার, কারাগারে থাকার অভিজ্ঞতা এবং আত্মসন্ধানের বিষয়ে জানতে পারবে।’ প্রকাশকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয়ের বায়োপিক ‘সঞ্জু’। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে ছবিটি। মুক্তির তিন সপ্তাহে এখনও পর্যন্ত ২৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে ‘সঞ্জু’। এবার সঞ্জয়ের আত্মজীবনী নিয়েও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এ বিষয়ে সঞ্জয় দত্ত বলেছেন, ‘আমি সৌভাগ্যবান যে একটি অসাধারণ জীবন উপভোগ করতে পারছি। আমার জীবনে উত্থান-পতন, আনন্দ ও দুঃখ ভরপুর। এমন অনেক আকর্ষণীয় ঘটনার কথা বলার আছে, যেগুলি এর আগে কাউকে জানানোর সুযোগ পাইনি। পাঠকদের সঙ্গে আমার স্মৃতি ও আবেগ ভাগ করে নিতে চাইছি।’
সূত্র : ইত্তেফাক
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম