Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ক্রমেই বাড়ছে
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ দাঙ্গায় রূপ নেয়
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ দাঙ্গায় রূপ নেয়

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ক্রমেই বাড়ছে

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুক্রবার চতুর্থ দিনের মত দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এসে ট্রাম্পবিরোধী সমাবেশ ও মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, বিক্ষোভকারীরা নিউইয়র্ক সিটির বিভিন্ন রাস্তায় নেমে আসে। নগরীতে লোয়ার ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ারে প্রায় এক হাজার ২শ’ বিক্ষোভকারী জড়ো হন। এদের কয়েকজনের হাতে লাল বেলুন ও কয়েক জনের হাতে প্লাকার্ড ছিল। একটি প্লাকার্ডে লেখা ছিল- ‘শান্তি ও ভালবাসা’। আরেকটিতে লেখা ছিল, ‘আমাদের পথে আপনি দেয়াল তুলতে পারেন না।’

ট্রাম্প নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে একটি দেয়াল নির্মাণের অঙ্গীকার করেছিলেন।

antitrumpprotestmbd-3বিক্ষোভকারীরা জানান, ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর তার নীতির কারণে মেক্সিকো থেকে আসা অভিবাসী ও মুসলিমরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করছেন। আর আমরা তাদের এ আশংকার সঙ্গে সংহতি জানাচ্ছি।

জনৈক বিক্ষোভকারী কিম বায়ের (৪১) বলেন, ‘ট্রাম্প যাদের অপমান করেছেন তাদের সমর্থন করতে আমরা এখানে এসেছি। আমরা আমাদের সন্তানদের দেখাতে এসেছি, আমরা একই সুরে কথা বলি এবং জনগণের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছি।’

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন মানবাধিকারের বিপর্যয় ডেকে আনবে বলে আমরা ভয় পাচ্ছি। আমি আমার জীবনে এত ভয় পাইনি। আমাদের বাইরে বের হয়ে আসতে হবে এবং প্রতিবাদ করতে হবে।

অপর বিক্ষোভকারী জেমি (২৫) বলেন, অভিবাসী, সংখ্যালঘুসহ যারাই নির্বাচনকে হুমকি মনে করছেন এবং ভয় পাচ্ছেন তাদের প্রতি ভালবাসা প্রদর্শনই বিক্ষোভের উদ্দেশ্য।

তিনি বলেন, অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আমাদের ভালবাসার বার্তা দেয়া প্রয়োজন।

উদ্যোক্তারা আজ শনিবারও একই স্থানে বড় ধরনের সমাবেশ করার পরিকল্পনা করছেন।
এদিকে মায়ামিতেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা বর্ণবাদ ও অনিবন্ধিত অভিবাসীদের বিতাড়নের বিরোধিতা করে লেখা প্লাকার্ড বহন করছিল।

প্রতিবাদ-সমাবেশে কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে। সিয়াটলে বিক্ষোভে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

আবার বেশ কয়েকটি শহরে পুলিশকে অনেক বিক্ষোভকারীকে আটক করতে দেখা গেছে। নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারের সামনে থেকে অন্তত চারজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে।

লস এঞ্জেলেসেও ছোট আকারে বিক্ষোভ হয়েছে। লস এঞ্জেলেসের দক্ষিণে একটি রাস্তায় বেশ কয়েকজন নারী প্রতিবাদ বিক্ষোভ করেন। এতে ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

কোস্টা মেসায় একটি চার লেনের সড়কে বেশ কয়েকজন নারী ট্রাম্পবিরোধী মিছিল করেন। এ সময় তাদের হাতে একটি প্লাকার্ডে লেখা ছিল ‘ঐক্যমত’।

গত মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন।

প্রসঙ্গত, কোথাও কোথাও আন্দোলনকারীদের হাতে তীব্র ভাষার প্লাকার্ড দেখা গেছে- যা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনের মাত্রাকে স্পষ্ট করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.