Home / জাতীয় / মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
asaduzzaman+khan+kamal+minister+mbd

মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাস্টারি বিডি ডটকম
কক্সবাজার । ০১ মার্চ ২০১৭ । ১৭ ফাল্গুন ১৪২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তর করা হবে। ঠেঙ্গারচরকে রোহিঙ্গাদের জন্য বাসযোগ্য করে তোলা হবে। তাদের জন্য শিক্ষা, খাদ্যসহ সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে।’

আজ বুধবার দুপুর আড়াই টায় নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম তুমব্রু পশ্চিমকুল গহিন পাহাড়ে র‍্যাবের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা আমাদের বনপাহাড় ধ্বংস করছে। তাদের কারণে সামাজিক অবস্থার পরিবর্তন ঘটে যাচ্ছে। কিন্তু তারপরেও তারা মানুষ। মানবিক কারণে তাদের দেশে আশ্রয় দেয়া হচ্ছে। সেখানে চরম নির্যাতিত হয়ে তারা বাংলাদেশে পালিয়ে শুধু জীবনটা নিয়ে পালিয়ে আসছে। যখন মিয়ানমারে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে তখন তারা সেখানে চলে যাওয়া জন্য সহযোগিতা করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, র‍্যাবের দুই দফা অভিযানে টেকনাফের আনসার ব্যারাক থেকে লুণ্ঠিত ১১ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে এই ঘটনার মূল পরিকল্পনাকারি নুরুল আলমকে আটক করা হয়েছে। তিনিই আনসার কমান্ডার আলী হোসেনকে গুলি করে হত্যা করেছিল। আনসার ব্যারাকের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের অভিযান এখান থেকেই সমাপ্তি ঘোষণা করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমদ, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান, র‍্যাবের মিডিয়া উইং মুফতি মাহমুদ, র‍্যাব-৭ এর পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন, কক্সাজার পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান, কক্সবাজার র‍্যাব ক্যাম্পের ইনচার্জ লে. আশেকুর রহমান, উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইন উদ্দিন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে হামলা চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে আনসারের এক কমান্ডার নিহত হয়েছেন। দুর্বৃত্তরা ব্যারাক থেকে ১১টি অস্ত্র ও বিপুলসংখ্যক গুলি লুট করে নিয়ে গেছে। পরে চলতি বছরে ১০ জানুয়ারি কিছু অস্ত্র উদ্ধার করে র‍্যাব। অস্ত্রগুলোর মধ্যে ছিলো ১টি এসএমজি, ৬টি ম্যাগাজিন, ১টি চাইনিজ রাইফেল ও ২টি এম-টু চাইনিজ রাইফেল। এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব।

এর আগে র‍্যাব অভিযান চালিয়ে গত ৯ জানুয়ারি আনসার ক্যাম্পের অস্ত্র লুটের ঘটনার ‘মূলহোতা’ মাস্টার আবুল কালামসহ তিন জনকে গ্রেপ্তার করে। এসময় উদ্ধার করা হয় লুট হওয়া ৯টি অস্ত্র ও ১১৫ রাউন্ড গুলি।

এ পর্যন্ত আনসার ব্যারাকে হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.