Home / খেলা / মাঠে হৃদরোগে আক্তান্ত হয়ে ঢাকার কোচ মাবাবুরের মৃত্যু
547

মাঠে হৃদরোগে আক্তান্ত হয়ে ঢাকার কোচ মাবাবুরের মৃত্যু

ঢাকা, শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ মাসস

সিলেটে আজ দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের টসের পর ঢাকা ফ্র‍্যাঞ্চাইজির ডাগ আউটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দলটির সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। সিপিআর দিতে দিতে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেন, ‘জ্যাকি (মাহাবুব) ভাই মারা গেছেন।

অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময়ও জীবিত ছিলেন। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।’বিপিএলের আজকের ম্যাচের জন্য মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন মাহাবুব। তবু নিজের কাজ চালিয়ে যান তিনি।
কিন্তু টসের পর মাটিতে পড়ে যান৷ ঢাকা দলের মিডিয়া বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।’

মাহবুব দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছেন। বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিত দেখা যায় তাঁকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …